সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

প্রধানমন্ত্রীর কাছে সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের খোলা চিঠি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৮ বার

সোনালী ব্যাংক পিএলসির সিপিএফ (Contributory Provident Fund) স্কীমভুক্ত অবসরপ্রাপ্ত কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক খোলা চিঠি দিয়েছে। চিঠিতে তাদের স্থগিত হওয়া চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা ও বোনাস পুনর্বহালের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আদলে “বিশেষ আর্থিক সুবিধা” চালুর আহ্বানও জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, পেনশন সুবিধাবঞ্চিত এই অবসরপ্রাপ্তরা ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত কিছু ভাতা পেলেও পরবর্তীতে তা স্থগিত হওয়ায় তারা বর্তমানে চিকিৎসা ব্যয় বহনে চরম সংকটে পড়েছেন। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।
অবসরপ্রাপ্তদের দাবি, বাংলাদেশ ব্যাংক তাদের সিপিএফভুক্ত পেনশনহীন সদস্যদের জন্য নিয়মিত ভাতা ও বিশেষ আর্থিক সুবিধা প্রদান করলেও সোনালী ব্যাংকের ক্ষেত্রে তা বন্ধ রয়েছে, যা বৈষম্যমূলক। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে এই সুবিধা স্থগিত থাকলেও তা প্রত্যাহার বা সংশোধনের মাধ্যমে সমতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংবিধানের আলোকে চিকিৎসা ও মৌলিক প্রয়োজন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং একই ধরনের আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সুবিধা বৈষম্য ন্যায়সংগত নয়। প্রায় ১১০০ প্রবীণ সদস্যের এই গ্রুপটি জীবনের শেষ পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে মানবিক বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
অবসরপ্রাপ্তদের প্রধান দাবির মধ্যে রয়েছে- স্থগিত ভাতা পুনর্বহাল, বিশেষ আর্থিক সুবিধা চালু, পেনশন পুনঃস্থাপনের আওতায় অন্তর্ভুক্তি এবং প্রয়োজন হলে নীতিমালা সংশোধনের মাধ্যমে সমতা নিশ্চিত করা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories