সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

এনটিআরসিএ প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের দৌড়ে ৫৩ হাজার প্রার্থী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৯ বার

দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ২৫ মার্চ প্রকাশিত ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তির আওতায় এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৭ হাজার ৯০৮টি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ৩ হাজার ১৩১টি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের ১১২টিসহ মোট ১১ হাজার ১৫১টি শূন্য পদের বিপরীতে ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন জমা দিয়েছেন।
আবেদনকারীদের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, মোট আবেদনকারীর মধ্যে ৪৭ হাজার ৩৫১ জন পুরুষ এবং ৫ হাজার ৭১৮ জন নারী প্রার্থী রয়েছেন।
বর্তমানে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের পরবর্তী ধাপগুলো সম্পন্ন করতে সক্রিয়ভাবে কাজ করছে। ২০১৫ সালের পর থেকে শিক্ষক নিয়োগে সুপারিশের দায়িত্ব পাওয়ার পর এনটিআরসিএ সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে আসছে।
প্রতিষ্ঠান প্রধানের এ বড় নিয়োগের পাশাপাশি প্রবেশ পর্যায়ের শূন্যপদ পূরণের লক্ষ্যে ইতোমধ্যে ৯ম নিয়োগের ই-রিকুইজিশন (শূন্যপদ সংগ্রহ) কার্যক্রমও শুরু হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসনিক নেতৃত্ব ও শিক্ষার মান নিশ্চিত করতে দ্রুততম সময়ে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চায় কর্তৃপক্ষ। এনটিআরসিএ জানিয়েছে, আগামী ২৩ জুনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট ৮০ নম্বরে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories