শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

শাবিপ্রবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্প-২ এর আওতাধীন নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে শিক্ষার্থীদের জন্য নির্মাণাধীন ১০ তলা ছাত্রীহলে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া শ্রমিকের নাম মো. হাসান মিয়া। তিনি ভোলা জেলার পাইঙ্গাসা এলাকার আব্দুল হাইয়ের ছেলে। তিনি দেশ উন্নয়ন কোম্পানির টেকনিশিয়ানের দায়িত্বে ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্মাণ শ্রমিক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০তলা ছাত্রীহলের কাজ করছে দেশ উন্নয়ন কোম্পানির টেকনিশিয়ানের দায়িত্বে ছিলেন হাসান মিয়া। শনিবার সকালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ এর কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
দেশ উন্নয়ন কোম্পানির একজন প্রকৌশলী জানান, নিয়মানুযায়ী কোম্পানি দুর্ঘটনায় নিহত টেকনিশিয়ানের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার জয়নাল ইসলাম চৌধুরী বলেন, এ দুর্ঘটনার সবকিছু লিগ্যাল প্রক্রিয়ায় করা হচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় কাজের জন্য কোন কোম্পানির সঙ্গে কাজের চুক্তিপত্র অনুযায়ী দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় কোন কিছু বহন করবে না।
তিনি বলেন, নির্মাণ কাজের চুক্তিপত্রের ৩৪ নম্বর ধারা অনুযায়ী কাজের শুরুর তারিখ থেকে ত্রুটি সংশোধন সনদপত্র জারি না হওয়া পর্যন্ত, ব্যক্তিগত আঘাত, মৃত্যু এবং কাজ, প্ল্যান্ট, উপকরণ ও সরঞ্জাম সহ সম্পত্তির ক্ষতি বা বিনাশের ঝুঁকি, যা প্রধান প্রকৌশলীর ঝুঁকি নয়, তা ঠিকাদারের ঝুঁকি হিসেবে গণ্য হবে।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল হাবিব বলেন, শনিবার বিশ্ববিদ্যালয় থেকে একজন নির্মাণ শ্রমিকের লাশ আনা হয়েছে। আজ তার বাবা এসেছেন। তিনি এসে ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছেন।
তিনি আরও বলেন, তার পরিবার ও ঠিকাদারি প্রতিষ্ঠান উভয়ই এটাকে দুর্ঘটনা বলে মামলা না করার আবেদন করেছেন। আমরা তাদের আবেদন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর কাছে পাঠিয়েছি। সেখান থেকে অনুমতি পেলেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories