শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

প্রায় ৫০টি অ্যাপ থেকে ছড়িয়ে যাচ্ছে ম্যালওয়্যার, ঝুঁকিতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার

সাধারণত নিরাপদ ভেবেই আমরা গুগল-এর গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করি। কিন্তু এবার সেই নিরাপত্তা ব্যবস্থাকেই যেন ফাঁকি দিয়েছে ভয়ংকর এক ম্যালওয়্যার। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি জানিয়েছে, প্লে স্টোরে থাকা অন্তত ৫০টি অ্যাপের মাধ্যমে ‘নোভয়েস’ নামের ম্যালওয়্যার ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যে ২৩ লাখের বেশি বার ডাউনলোড হয়েছে।
এই ম্যালওয়্যারটি সবচেয়ে বিপজ্জনক কারণ এটি কোনও সন্দেহ না জাগিয়েই স্মার্টফোনে ঢুকে পড়ে। ক্লিনার অ্যাপ, গ্যালারি বা গেমের ছদ্মবেশে থাকা এসব অ্যাপ ডাউনলোড করার সময় ব্যবহারকারীদের অতিরিক্ত কোনও পারমিশনও চাওয়া হয় না। বরং অ্যাপগুলো স্বাভাবিকভাবেই কাজ করে, ফলে ব্যবহারকারীরা বুঝতেই পারেন না ভেতরে কী ভয়ংকর কিছু চলছে।
একবার ইনস্টল হওয়ার পর ‘নোভয়েস’ ম্যালওয়্যারটি নীরবে সক্রিয় হয়ে পুরোনো অ্যান্ড্রয়েড দুর্বলতাকে কাজে লাগায় বিশেষ করে ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে ঠিক করা বাগগুলো। এতে করে এটি ফোনের ‘রুট অ্যাকসেস’ নিয়ে নেয়, যা মূলত পুরো ডিভাইসের ওপর নিয়ন্ত্রণ পাওয়ার মতো। এরপর শুরু হয় আসল খেলা ফোনের ভেতরের তথ্য সংগ্রহ, অন্যান্য অ্যাপে গোপনে কোড ঢোকানো, এমনকি ব্যবহারকারীর অজান্তেই নতুন অ্যাপ ইনস্টল বা ডিলিট করা।
বিশেষজ্ঞদের মতে, এই ম্যালওয়্যার শুধু সাধারণ তথ্যেই থেমে থাকে না। এটি ডিভাইসের হার্ডওয়্যার তথ্য, ইনস্টল করা অ্যাপ, অ্যান্ড্রয়েড ভার্সন এমনকি নিরাপদ অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ থেকেও ডেটা চুরি করতে পারে। এমনকি হ্যাকাররা ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ সেশন ক্লোন করতেও সক্ষম হতে পারে, যা ব্যক্তিগত গোপনীয়তার জন্য বড় হুমকি।
আরও উদ্বেগজনক বিষয় হলো একবার পুরোপুরি ডিভাইসে ঢুকে গেলে এই ম্যালওয়্যারকে সরানো খুবই কঠিন। এটি এমনভাবে নিজেকে সেট করে যে, অনেক সময় ফ্যাক্টরি রিসেট দিলেও পুরোপুরি দূর হয় না।
তবে কিছুটা স্বস্তির খবরও দিয়েছে গুগল। তাদের দাবি, ২০২১ সালের মে মাসের পর যেসব অ্যান্ড্রয়েড ডিভাইসে নিয়মিত সিকিউরিটি আপডেট রয়েছে, সেগুলো এই ম্যালওয়্যার থেকে তুলনামূলক নিরাপদ। ইতোমধ্যে শনাক্ত হওয়া ক্ষতিকর অ্যাপগুলো প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে বলেও জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, নিজের সুরক্ষার দায়িত্বও ব্যবহারকারীদের নিতে হবে। অ্যাপ ডাউনলোডের আগে ডেভেলপার সম্পর্কে খোঁজ নেওয়া, রিভিউ পড়া এবং অচেনা লিংক থেকে অ্যাপ ইনস্টল না করাই সবচেয়ে নিরাপদ উপায়। পাশাপাশি ফোনে হঠাৎ ব্যাটারি দ্রুত শেষ হওয়া, নিজে নিজে অ্যাপ ইনস্টল বা ডিলিট হওয়া, বা ফোন বারবার রিস্টার্ট হলে সতর্ক হতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories