শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার

বাসা-বাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার না করার নির্দেশনা দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপির পক্ষ থেকে এই ধরনের খবরকে সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মো. মুনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাসাবাড়িতেও সন্ধ্যার পর অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এমন বক্তব্য কোনো কুচক্রী মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করছে, যার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই।
বিএনপি নেতারা এসব বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। একই সঙ্গে দলটির নেতাকর্মীদেরও এ ধরনের অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে, যা থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories