বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি অগ্রহণযোগ্য, নির্বোধ মন্তব্য ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পের কথার জবাবে মাক্রোঁ মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে পরিবারসহ সৌদি আরব ছাড়ার নির্দেশ

জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১০৮ বার

দেশের ২৮তম গ্যাসক্ষেত্র সিলেটের জকিগঞ্জে আবিষ্কৃত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।আজ সোমবার (৯ আগস্ট) জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে ‘এনার্জি সিকিউরিটি: মডার্ন কনটেক্সট, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন।

নসরুল হামিদ জানান, এ গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এখানে মোট ৬৮ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। এর মূল্য প্রায় ১২শ কোটি টাকা। এটি দেশের ২৮তম গ্যাসক্ষেত্র। এখানে পাইপলাইন নির্মাণ হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেটা হতে দেড় থেকে দুই বছর সময় লাগবে। নতুন এ গ্যাসক্ষেত্র বাপেক্সের বড় ধরনের সফলতানসরুল হামিদ বলেন, বাপেক্স এখন সম্ভাবনার জায়গা তৈরি করতে পেরেছে। তারা আধুনিক চিন্তাভাবনা করছে। সিলেট গ্যাসফিল্ডে আরও ১০টি ড্রিলিংয়ের প্রস্তুতি নিয়েছে। পাবর্ত্য চট্টগ্রামে সার্ভে ও নতুন করে ড্রিলিংয়ের জন্য নতুনভাবে কাজ শুরু করছে।প্রতিমন্ত্রী বলেন, আমরা জকিগঞ্জে আরও তিনটি স্থানে কাজ করছি। সেসব স্থানেও গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আজ ৯ আগস্ট জ্বালানি নিরাপত্তা দিবসে এটা অনেক বড় উপহার। এই ৯ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। পাঁচটি গ্যাসক্ষেত্র ক্রয়ের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রীয় গ্যাসক্ষেত্রের যাত্রা শুরু হয়। সেই যাত্রায় সাড়ে চার মিলিয়ন পাউন্ড দিয়ে তিনি কিনেছিলেন। সেই সময়ে দূরদর্শী ও সাহসিকতা জাতির জনক বঙ্গবন্ধু দেখিয়েছেন। সেই গ্যাসক্ষেত্র থেকে এখনো আমরা গ্যাস নিচ্ছি।তিনি বলেন, এখন দেশে যে জিডিপি গ্রোথ দেখছেন, যে অর্থনৈতিক প্রবৃদ্ধি তৈরি হয়েছে, বিশ্বের কাছে বাংলাদেশ যে উন্নত দেশের দিকে যাচ্ছে, তার পেছনে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি। এবার এ খাতে অর্জন ১০৫ শতাংশ।প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে যখন ক্ষমতায় আসে সেসময় প্রাপ্তি ছিল এক হাজার ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস, বর্তমানে আড়াই হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পাই। বলা যেতে পারে প্রায় এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস বর্তমান সরকারের সময়ে আমাদের পাইপ লাইনে সংযোগ হয়েছে।প্রতিমন্ত্রী আরও বলেন, করোনার মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সর্বোচ্চ সেবা অব্যাহত রয়েছে। সামনে বড় চ্যালেঞ্জ টেকসই জ্বালানি নিশ্চিত করা। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories