মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতার ৯১ তম জন্ম বার্ষিকী পালন

সমীর সরকার, হালুয়াঘাট
  • আপলোডের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১৭৪ বার

হালুয়াঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ আগস্ট ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ফজিলাতুন্নেছা মুজিবের জিবনী ভিত্তিক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালীর শ্রেষ্ট সন্তান জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন, স্থানীয় সাংসদ জনাব জুয়েল আরেং। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রশিদ, মেয়র খায়রুল আলম ভূঞা, যুগ্ম সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ঘোষ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুজ্জামান খান ও সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন প্রমূখ।

উক্ত জন্ম বার্ষিকী ও সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সরকারী কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে সবার মাঝে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories