সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

আমিরাতে আর ফেরা হবে না প্রবাসী আসিফের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৪৮ বার

দীর্ঘ প্রবাস জীবনের ক্লান্তি মুছে দিতে এক চিলতে স্বস্তির খোঁজে দেশে ফিরেছিলেন মীরসরাইয়ের আসিফ। পরদেশে ব্যবসার পরিস্থিতি কিছুটা প্রতিকূল হওয়ায় বুকভরা আশা নিয়ে এসেছিলেন মাটির টানে। তার কিছু বন্ধুর সাথে কথা বলে জানা যায়, পরিস্থিতি না ফিরলে ঘুরে দাড়াতে বিকল্প কোনও কর্মসংস্থান খুঁজে নেবেন। কত শত রঙিন স্বপ্ন আর পরিবারের ভবিষ্যতের নীল নকশা এঁকেছিলেন বুকের গভীরে। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সেই স্বপ্নের পথেই চিরস্থায়ী দেয়াল হয়ে দাঁড়ালো মৃত্যু।
স্বপ্নগুলো ডানা মেলার আগেই নিভে গেল এক উজ্জ্বল প্রাণের প্রদীপ। বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। মঙ্গলবার (২৪ মার্চ) রাত প্রায় ১০টার সময় চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আসিফ (৩৫)।
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোড়ারগঞ্জ থানার ৫নং ওসমানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এরাদমিয়া চেয়ারম্যান বাড়ীর মোহাম্মদ আলমের জ্যেষ্ঠ সন্তান ছিলেন আসিফ। তিনি রেখে গেছেন এক কন্যাসন্তান (৫), প্রায় ৩ বছর বয়সী এক পুত্র এবং শোকাতুর স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী।
যে বাবা কয়েকদিন পর আবারও লড়াকু সৈনিক হয়ে প্রবাসে ফেরার কথা ছিল, তার নিথর দেহ দেখে অবুঝ সন্তানদের কান্নায় আজ মীরসরাইয়ের বাতাস ভারী হয়ে উঠেছে। তার এই আকস্মিক বিদায়ে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই সাথে আমিরাতেও পরিচিতজনদের মাঝে নেমেছে শোকের ছায়া।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories