বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

রমজান-ঈদের দীর্ঘ ছুটি শেষে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেণি কার্যক্রম শুরু ২৯ মার্চ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৩ বার

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে টানা দীর্ঘ ছুটি শেষে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলছে আগামী ২৯ মার্চ (রোববার)। সংশোধিত বার্ষিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
রমজান ও ঈদের ছুটি শুরু হয় গত ১৯ ফেব্রুয়ারি থেকে। নির্ধারিত সূচি অনুযায়ী ২৬ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কথা ছিল। তবে ২৭ মার্চ শুক্রবার ও ২৮ মার্চ শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণি কার্যক্রম কার্যত শুরু হচ্ছে ২৯ মার্চ থেকে।
এবার রমজান ও ঈদ উপলক্ষে প্রায় ৪০ দিনের দীর্ঘ ছুটি কাটিয়েছে শিক্ষার্থীরা। দীর্ঘ বিরতির পর আবারও নিয়মিত পাঠদান শুরু হতে যাচ্ছে দেশের স্কুল ও কলেজগুলোতে।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। সরকারের নির্দেশনায় ঈদের ছুটি এগিয়ে এনে গত ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়। ঈদের ছুটি শেষে আগামী রোববার থেকেই বিশ্ববিদ্যালয়গুলোতেও শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories