মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

ভিসা ও নাগরিকত্ব নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত, কার্যকর ৮ এপ্রিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩২ বার

ইউরোপের দেশ যুক্তরাজ্য ভিসা, স্থায়ী বসবাস ও নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৮ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। দেশটির ইউকে হোম অফিস জানিয়েছে, নতুন এই হার অনুযায়ী অধিকাংশ ফি প্রায় ৬ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়বে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বল্পমেয়াদি ভ্রমণ ভিসার ফি বাড়িয়ে ১৩৫ পাউন্ড করা হচ্ছে। দীর্ঘমেয়াদি ভ্রমণ ভিসার ক্ষেত্রেও বিভিন্ন মেয়াদে উল্লেখযোগ্য হারে ফি বাড়বে। একই সঙ্গে শিক্ষার্থী, দক্ষ কর্মী ও স্বাস্থ্যখাতের কর্মীদের জন্য ভিসা আবেদন ফিও বাড়ানো হচ্ছে।
এ ছাড়া স্থায়ীভাবে বসবাসের অনুমতির (ইনডেফিনিট লিভ টু রিমেইন) আবেদন ফি বাড়িয়ে ৩ হাজার ২২৬ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। নাগরিকত্ব গ্রহণের আবেদন ফিও বেড়ে হবে ১ হাজার ৭০৯ পাউন্ড। তবে কিছু ক্ষেত্রে স্বস্তির খবরও রয়েছে। শিশুদের জন্য নাগরিকত্ব নিবন্ধন ফি কমিয়ে এক হাজার পাউন্ড করা হয়েছে, যা আগে ছিল এক হাজার ২১৪ পাউন্ড।
এদিকে যুক্তরাজ্যে প্রবেশের জন্য ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদন ফিও বাড়ানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই ফি কাঠামো আন্তর্জাতিক শিক্ষার্থী, কর্মী ও অভিবাসীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories