শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বঙ্গপসাগরে ট্রলারসহ ১৩ ভারতীয় জেলে আটক

জেলা প্রতিনিধি, বাগেরহাট
  • আপলোডের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১৫৪ বার

বঙ্গপসাগরের বাংলাদেশী জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ আহরণের সময় একটি ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (০৭ আগস্ট) দুপুরে মোংলা সমুদ্র বন্দরের ফেয়ারওয়ে বায়া থেকে ১৫ দশমিক ৪ নটিক্যাল মাইল দক্ষিন পশ্চিমে বাংলাদেশী জলসীমা থেকে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার সদস্যরা এদের আটক করে।

আটককৃত জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ট্রলারে থাকা মাছ নিলামে বিক্রয় করা হয়েছে। রবিবার (০৮ আগস্ট) দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মোংলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ভারতীয় ওই ট্রলারটিতে মাত্র ১০ কেজি মাছ ছিল। মাছগুলো নিলামে বিক্রি করা হয়েছে।

কাস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, জাহাজ সোনার বাংলা নামের বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ সমুদ্রে টহল দিচ্ছিল। এসময় ভারতীয় একটি ট্রলারকে মাছ ধরতে দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা। তখন ধাওয়া করে কোস্টগার্ড সদস্যরা ১৩ জন জেলেসহ ট্রলারটিকে জব্দ করে। আটককৃত জেলেদের নামে মামলা দায়ের পূর্বক মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ট্রলারে যে মাছ ছিল সেগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নিলামে বিক্রি করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories