বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

পাকিস্তান-আফগানিস্তান ইস্যুতে জামায়াত আমিরের স্ট্যাটাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪৩ বার

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং দুই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা ও মর্যাদার জন্য গভীর উদ্বেগের কারণ বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
জামায়াত আমির বলেন, পাকিস্তান ও আফগানিস্তান শুধু প্রতিবেশী রাষ্ট্র নয়; তারা অভিন্ন বিশ্বাস, সংস্কৃতি এবং গভীর ঐতিহাসিক ও মানবিক বন্ধনে আবদ্ধ দুই ভ্রাতৃপ্রতিম দেশ। কোনও সীমান্তরেখাই এই ভ্রাতৃত্বের ভিত্তিকে মুছে দিতে পারে না। তাদের মধ্যে যা মিল রয়েছে, তা যেকোনো বিরোধের চেয়ে অনেক বড়।
তিনি বলেন, এই পবিত্র রমজান মাসে আমরা উভয় পক্ষের প্রতি আহ্বান জানাই- অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসুন। মুসলিম উম্মাহ ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দাঁড়াতে দেখতে চায় না। স্থায়ী শান্তি সংঘাতে নয়, বরং আলোচনার টেবিলেই প্রতিষ্ঠিত হয়।
মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে প্রজ্ঞা, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories