বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

আইইএলটিএস ছাড়াই লুক্সেমবার্গে মাস্টার্স, মিলবে ১০ হাজার ইউরো

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৩ বার

ইউরোপের অন্যতম ধনী দেশ লুক্সেমবার্গে উচ্চশিক্ষার নতুন সুযোগ শুরু হয়েছে। ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ ২০২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ভর্তি আবেদন গ্রহণ করছে। বাংলাদেশসহ বিশ্বের মেধাবী শিক্ষার্থীরা এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন।
বিশ্বমানের শিক্ষা, আধুনিক গবেষণা সুবিধা এবং আন্তর্জাতিক পরিবেশের কারণে লুক্সেমবার্গ এখন উচ্চশিক্ষার জন্য আকর্ষণীয় গন্তব্য। আর বিশ্ববিদ্যালয়ের অর্থায়িত বৃত্তি কর্মসূচি এই পথকে আরও সহজ করছে। বিশেষভাবে আলোচনায় রয়েছে গুইলাম ডুপাইক্স ইন্টারন্যাশনাল মাস্টার্স স্কলারশিপ।
স্কলারশিপের সুবিধা
বছরে ১০ হাজার ইউরো (প্রায় ১৫ লাখ টাকা)
সর্বোচ্চ দুই বছর পর্যন্ত অর্থ সহায়তা
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকার জন্য অর্থ বরাদ্দ
বাকি অর্থ সেমিস্টারভিত্তিক কিস্তিতে প্রদান
আইইএলটিএস বাধ্যতামূলক নয় (কিন্তু নির্দিষ্ট কোর্সভেদে ভাষাগত যোগ্যতার শর্ত থাকতে পারে)
যারা আবেদন করতে পারবেন?
ইউরোপীয় ইউনিয়নের বাইরে যে কোনও দেশের শিক্ষার্থী (বাংলাদেশসহ)
স্নাতকে চমৎকার একাডেমিক ফলাফল
এমন মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে হবে, যা পুরো কোর্স লুক্সেমবার্গে সম্পন্ন হবে
ফুলটাইম শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করতে হবে
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories