শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সিলেবাস প্রকাশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৭ বার

বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) তাদের ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করে।
জানা গেছে, প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। সিলেবাস প্রকাশের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুযোগ পেলেন প্রার্থীরা।
এদিকে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতা ১৮ বছর নির্ধারণ করে সংশ্লিষ্ট নীতিমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালার এ পরিবর্তনের কারণে আগের আবেদন বাতিল করে নতুন করে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (১৫ মার্চ) থেকে নতুন করে আবেদন গ্রহণ শুরু হতে পারে। আবেদন গ্রহণ চলবে ৩১ মার্চ পর্যন্ত।
এদিকে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের জন্য আগে আবেদন করা প্রায় ৮৬ হাজারের বেশি শিক্ষকের আবেদন ফি ফেরত দেয়া হবে। প্রত্যেক আবেদনকারীর ৩৫০ টাকা করে ফেরত দেয়া হবে বলে জানা গেছে। কীভাবে এই অর্থ ফেরত দেয়া হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে অর্থ ফেরত দেয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories