বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

পবিপ্রবিতে রেজিস্ট্রারকে ইউট্যাবের শোকজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৮ বার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রশাসনিক একটি চিঠিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ইউট্যাব (ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) পবিপ্রবি শাখা।
শুক্রবার (১৩ মার্চ) ইউট্যাব পবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ শোকজ নোটিশ দেওয়া হয়। নোটিশে তাকে আগামী ১৬ মার্চ ২০২৬ তারিখের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
ইউট্যাব পবিপ্রবি শাখার পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর থেকে ডেপুটি রেজিস্ট্রার মো. শাহজালালের স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের কাছে পাঠানো হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
নোটিশে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ইউট্যাব পবিপ্রবি শাখার ১৩ মার্চের অনলাইন সাধারণ সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঘটনা ও প্রশাসনিক বিষয় নিয়ে গণমাধ্যমে মন্তব্য করার পাশাপাশি এ. বি. এম. সাইফুলসহ ইউট্যাবের কয়েকজন নেতার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে।
এ ছাড়া এক প্রেস বিজ্ঞপ্তি ও শোকজ সংক্রান্ত জবাবে প্রকৃত ঘটনার পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন না করে কয়েকজন শিক্ষক নেতার নাম উল্লেখ করে বক্তব্য দেওয়ায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও ইউট্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories