গাজীপুর মহানগরীর ৫৭ ওয়ার্ডে কেন্দ্রভিত্তিক গণহারে একযোগে করোনা টিকা দান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের নির্দেশনা ও পরিকল্পিত ক্যাম্পেইনের মাধ্যমে শনিবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে টিকা দান কর্মসূচি।
সারা দেশে সরকারের ৩২ লাখ করোনা ভ্যাকসিন গণহারে দেয়ার কর্মসূচির পাশাপাশি প্রথম দিনে শুধু গাজীপুর মহানগরীর ৫৭ ওয়ার্ডের ৫৭টি কেন্দ্রে ৩৪ হাজার ২০০ নাগরিককে ভ্যাকসিনের প্রথম ডোজের আওতায় আনা হবে বলে জানা গেছে। পূর্ব রেজিস্ট্রেশন না করে জাতিয় পরিচয়পত্র ও ফটোকপি নিয়ে ভ্যাকসিন দেয়ার নির্ধারিত কেন্দ্রে গেলেই এ সুযোগ পাওয়া যাচ্ছে।
টঙ্গীর ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো, গিয়াস উদ্দিন সরকার এর নেতৃত্বে মোট ৩টি কেন্দ্রে, ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হোসেন এর নেতৃত্বে ৩টি কেন্দ্র, ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাসেম এর নেতৃত্বে ৩টি, ৪৭ নং নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাদেক আলীর নেতৃত্বে ৩টি, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নূরুল ইসলাম নুরুর নেতৃত্বে ৩টি, ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রিপন এর নেতৃত্বে ৩টি , ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো.মাজাহারুল ইসলাম দিপু’র নেতৃত্বে ৩টি, ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আসাদুর রহমান কিরণ এর নেতৃত্বে ৩টি । প্রত্যেক কেন্দ্রে গন ঠিকাদান চলছে। ঠিকাদান কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, বিভিন্ন বয়সের সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা, আনন্দ ও উৎসব মুখর পরিবেশে চলছে টিকা দান কর্মসূচি।
কাউন্সিলর বৃন্দ জানান, বহুলজনগোষ্টি এবং শিল্প অধ্যুষিত এলাকায় গনহারে ঠিকাদান কর্মসূচি সত্যিই ভালো পদক্ষেপ। তবে প্রতি কেন্দ্র অনুযায়ী যে হারে ঠিকা প্রদান করা হয়েছে তা আরো বৃদ্ধি করতে হবে। তারা কেন্দ্রগুলোতে আরো বেশী করে ঠিকা সরবরাহের দাবী জানান।
এদিকে পূবাইল মেট্রোপলিটন থানার ৪১ নং ওয়ার্ডের ৪টি কেন্দ্র ঘুরে পূবাইল বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, উৎসব মুখর পরিবেশে চলছে টিকা দান কর্মসূচি।
টিকা নিতে আসা সেলিন মিয়া, লায়লা, আসমা বেগমের কাছে টিকা নেয়ার বিষয়ে জানতে চাইলে, তারা জানান, আমাদের মানবিক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের তত্বাবধানে এবং স্থানীয় কাউন্সিলবৃন্দের সার্বিক সহযোগীতায় বিনামূল্যে টিকা দান কর্মসূচির আওতায় টিকা নিতে পেরে খুবই আনন্দিত ও খুশি। ঝামেলা বিহীন শুধু আইডি কার্ড সঙ্গে আনায় খুবই সহজ হয়েছে।
সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর মহানগরী একটি বৃহৎ শিল্পাঞ্চল। তাই বড় জনগোষ্ঠী সম্বলিত এলাকাকে দ্রুত করোনা ভ্যাকসিন দান কর্মসূচির আওতায় এনে সব নাগরিকদের কোভিড-১৯ টিকা দেয়া হবে।
Leave a Reply