বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

ডিএসসিসি নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত নারী প্রার্থী আহ্বান এনসিপির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৭ বার

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী খুঁজতে শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১০ মার্চ) দলের দপ্তর সম্পাদক মো. আসিফ উদ্দিন সম্রাট স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৭৫টি সাধারণ ওয়ার্ড এবং ২৫টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য যোগ্য, সৎ ও জনমুখী প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এনসিপি মনে করে, একটি আধুনিক, বাসযোগ্য ও জবাবদিহিমূলক শহর গঠনে দক্ষ এবং জনগণের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত নেতৃত্ব অপরিহার্য।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তৃণমূল থেকে উঠে আসা জনপ্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী প্রার্থীরা জনসেবায় নিবেদিত থাকলে শহরের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি এবং যোগ্য নেতৃত্বের সমন্বয়েই ঢাকাকে একটি নিরাপদ ও মানবিক নগরীতে রূপান্তর করা সম্ভব। এনসিপি এই লক্ষ্য বাস্তবায়নে সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচনকে প্রধান উদ্দেশ্য হিসেবে দেখছে।
প্রার্থী হিসেবে আগ্রহী ব্যক্তিদের জন্য দলটি কিছু নির্দিষ্ট যোগ্যতা ও গুণাবলি নির্ধারণ করেছে। এতে রয়েছে জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতা, সৎ ও দায়িত্বশীল নেতৃত্বের মানসিকতা, নিজ নিজ ওয়ার্ডে সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা, পাশাপাশি নগর সমস্যা ও নাগরিক সেবার বিষয়ে সুস্পষ্ট ধারণা ও কাজ করার আগ্রহ।
আগ্রহী প্রার্থীদের দলের নির্ধারিত ফরমে তাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ড নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। জমা হওয়া আবেদন যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে প্রার্থীরা ই-মেইল (info.joinncp@gmail.com) অথবা হটলাইন নম্বরে (+৮৮ ০১৩২১ ২১৪ ২১৪) যোগাযোগ করতে পারবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories