রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

ইউনেস্কো–রাশিয়া মেন্ডেলিভ পুরস্কারের জন্য আবেদন আহ্বান, বিজয়ী পাবেন আড়াই লাখ ডলার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৫ বার

ইউনেস্কোর পক্ষ থেকে সদস্য রাষ্ট্রগুলোর কাছে ইউনেস্কো–রাশিয়া মেন্ডেলিভ ইন্টারন্যাশনাল প্রিজি ইন টি বেসিক সাইন্সেস–এর জন্য প্রার্থীদের মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশে অবস্থিত অ্যাম্বাসি অব টি রাশিয়ান ফেডারেশন ইন বাংলাদেশ চিঠির মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে অবহিত করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ মার্চের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে হবে।
এই আন্তর্জাতিক পুরস্কার মৌলিক বিজ্ঞানের ক্ষেত্রে উন্নয়ন, জ্ঞান প্রচার এবং আন্তর্জাতিক সহযোগিতায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। পুরস্কারের আওতায় রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত ও জীববিজ্ঞানসহ মৌলিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এসব শাখা উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিবছর মৌলিক বিজ্ঞানের উন্নয়ন, জ্ঞান বিস্তার এবং আন্তর্জাতিক সহযোগিতায় অসাধারণ অবদানের জন্য দুইজন বিশিষ্ট বিজ্ঞানীকে এই পুরস্কার দেওয়া হয়। আঞ্চলিক বা বৈশ্বিক পর্যায়ে উল্লেখযোগ্য ও রূপান্তরমূলক প্রভাব সৃষ্টিকারী ব্যক্তিদের এই সম্মাননা প্রদান করা হয়।
প্রতিটি বিজয়ী পাবেন ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, একটি স্বর্ণপদক এবং একটি সনদপত্র। এ পুরস্কারের জন্য নারী বিজ্ঞানীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের ১৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র ইংরেজি অথবা ফরাসি ভাষায় হতে হবে। বিস্তারিত তথ্য ও নিবন্ধন ফর্ম ইউনেস্কোর ওয়েবসাইটে পাওয়া যাবে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories