মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৩ বার

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে এশিয়ান ইসলামিক কমিউনিটির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে ভিয়েনায় বসবাসরত বিভিন্ন এশীয় দেশের প্রবাসী মুসলিমরা অংশ নেন। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই ইফতার মাহফিলটি প্রবাসীদের এক মিলনমেলায় পরিণত হয়।
শুক্রবার ভিয়েনার ২৩ নং ডিস্ট্রিক্ট এ লাক্সারিয়াস এটাপ সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আফগান বংশোদ্ভুত অস্ট্রিয়ান তরুণের সঞ্চালনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ও ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার সুপ্রিম কাউন্সিল মেম্বার ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদের সভাপতিত্বে মাহফিলে আলোচনা পেশ করেন ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট তার্কিশ বংশোদ্ভুত অমিত ভুরাল, ভিয়েনার পার্লামেন্ট মেম্বার ও ভিয়েনার মেয়র ড. মিকায়েল লুডভিগের প্রতিনিধি আসলিহান বজাতেমার।
স্বাগত বক্তব্যে হাসিম এশিয়ান মুসলিম কমিউনিটির ইফতারে উপস্থিত হওয়ার জন্য ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট অমিত ভুরাল, বাংলাদেশি রাষ্ট্রদূত তৌফিক হাসান, ভিয়েনা ভিন্সিয়াল পার্লামেন্ট মেম্বার ও ভিয়েনার মেয়র ড. মিকায়েল লুডভিগের প্রতিনিধি আসলিহান বজাতেমার, ভিয়েনা প্রভিন্সিয়াল পার্লামেন্ট মেম্বার ইঞ্জিনিয়ার ওমর আল রাবী, অস্ট্রিয়ার প্রধান মুফতি মুস্তাফা মুল্লওগ্লু, ইন্দোনেশিয়ান অ্যাম্বাসির ডেপুটি চিফ বিট্টু তাহার, মালয়েশিয়ান অ্যাম্বাসীর ডেপুটি চিফ রিডজওয়ান সাহাবুদিন, শ্রীলঙ্কান অ্যাম্বাসির ডেপুটি চিফ মাহেশ গুনাবরদানা, উজবেকিস্তান অ্যাম্বাসির ডেপুটি চিফ আব্বসবেক এডিলিভ, অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলারির প্রতিনিধি চেঙ্গিজ ডুরান, অথরিটির প্রাক্তন সভাপতি ড. আনাস শাকফে, ড. ফুয়াদ সনাক, টার্কিশ ফেডারেশনের প্রেসিডেন্ট আলী চান, ইউনিয়ন অব ইন্টারন্যাশনাল ডেমোক্র্যাটস অস্ট্রিয়ার প্রেসিডেন্ট মাহমুদ কোচ, সৌদি সরকার পরিচালিত ভিয়েনা ইসলামিক সেন্টারের পরিচালক ড. আহমেদ আল মফারে, ভিয়েনা ইউনিভার্সিটির প্রফেসর ড. জেকিরিয়া সেজদিনি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ডিরেক্টর জেনারেলের চিফ সায়েন্টিফিক অ্যাডভাইসর সায়েদ আশরাফসহ সবাইকে ধন্যবাদ জানান।
ইফতারে প্রায় দেড় শতাধিক মুসলিম ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন- টার্কিশদের চারটি সর্ববৃহৎ ইসলামিক কমিউনিটির নেতৃবৃন্দ, বসনিয়ান, অ্যারাবিয়ান, আলবেনিয়ান ইসলামিক কমিউনিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ভিয়েনার জাতিসংঘের বিভিন্ন দপ্তরে কর্মরত মুসলিম ডিপ্লোম্যাট এবং সায়েন্টিস্ট।
তা ছাড়া, উপস্থিত ছিলেন অস্ট্রিয়ায় বসবাসরত এশিয়ার দেশসমূহ যথা- ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, আরাকান, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তানের মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ।
বাংলাদেশি কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন- বাংলাদেশি রাষ্ট্রদূত তৌফিক হাসান, ফার্স্ট সেক্রেটারি তানভীর আহমেদ, কনস্যুলার তানভীর হাসান, ভিয়েনা মুসলিম সেন্টার ও মসজিদুল ফালাহর নেতৃবৃন্দ মাহেরুল হক শামীম, মোরাদুল আলম, মহিউদ্দিন আহমদ, ইঞ্জিনিয়ার রবিউল আলম, হাবিবুর রহমান, ইমাম আবু মুসা, বাংলাদেশ অস্ট্রিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান শিবলী, ব্যবসায়ী আরিফিন রিকো, ড. মাহমুদুল হাসান, মনজুরুল হাসান প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories