শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ মালয়েশিয়ায় অ্যারোফম কোম্পানির বাংলাদেশি কর্মীদের পাশে হাইকমিশন মালয়েশিযার কেদাহ রাজ্যে ১০০ বাংলাদেশি আটক শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে রুপক-সোহেল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৩ বার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৬ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি রেফায়েত উল্ল্যাহ রুপক এবং সাধারণ সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি সোহেল রানা নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর আড়ায়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বিজয়ীদের নাম ঘোষণা করেন
এবার কার্যনির্বাহী পরিষদের ৮ পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছিলেন ১৪ জন প্রার্থী। কমিটির অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি পদে আজিম সাগর (দেশ রুপান্তর), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুনতাজ আলী (ডিবিসি নিউজ ও সিটিজি পোস্টে)। এছাড়া দপ্তর ও প্রচার সম্পাদক পদে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিনিধি মো. রাব্বী হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে মহসিন (ঢাকা ডায়েরি), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ফুয়াদ মন্ডল (এনটিভি) এবং নির্বাহী সদস্য পদে দৈনিক আজাদীর প্রতিনিধি শামীম হোসাইন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর মোহাম্মদ মীর হোসেন মজুমদার ও মো. খাইরুল ইসলাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories