মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

কুয়েতে অনুমতি ছাড়া ভিডিও ছড়ানোর অভিযোগে কয়েকজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১১ বার

কুয়েতে ভিডিও ধারণ ও প্রচারের মাধ্যমে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়িয়ে জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ দমন সংস্থা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন চলমান ঘটনাস্থলের ভিডিও ধারণ করে তা অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এসব ভিডিও ছড়িয়ে পড়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়, আতঙ্ক ছড়ায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভুল ধারণা তৈরি হয়।
এছাড়া, ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে সন্ত্রাসী সংগঠনের প্রতি সহানুভূতি প্রকাশ করে পোস্ট দেওয়ার অভিযোগেও কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নজরদারি কার্যক্রম জোরদার করা হবে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আগেই সতর্ক করা হয়েছিল। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার যেকোনো চেষ্টা বরদাস্ত করা হবে না।
নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, তথ্যের জন্য শুধু সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের ওপর ভরসা করতে হবে এবং যাচাইবিহীন কোনো ভিডিও বা তথ্য শেয়ার করা যাবে না। একই সঙ্গে চলমান নিরাপত্তা অভিযান বা কর্তব্যরত নিরাপত্তা সদস্যদের ভিডিও ধারণ না করার আহ্বান জানানো হয়েছে। এমন কাজ করলে আইনগত শাস্তি হতে পারে এবং তা নিরাপত্তা কার্যক্রম ব্যাহত করতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories