রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

ইতালিতে উচ্চশিক্ষার সুযোগ, মিলবে ৯ লাখ টাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ বার

ইতালিতে মাস্টার্স করার স্বপ্ন দেখেন অনেকেই। তবে খরচের চিন্তায় থমকে যান তাদের জন্য সুযোগ এসেছে। ইউরোপের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইতালির ইউনিভার্সিটি অব ব্রেসিয়ার ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য ঘোষণা করেছে বিশেষ ‘স্টার স্কলারশিপ’। বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের মেধাবী শিক্ষার্থীরা এই অর্থায়িত বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
কেন এই স্কলারশিপ বিশেষ?
ইতালির ব্রেসিয়া শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় ১৯৮২ সালে যাত্রা শুরু করে। গবেষণার মান ও একাডেমিক উৎকর্ষতায় ইতালির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সারিতেই রয়েছে প্রতিষ্ঠানটি। ‘স্টার স্কলারশিপ’-এর মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইউরোপীয় উচ্চশিক্ষার দরজা আরও সহজ করে দেয়া হচ্ছে।
যেসব সুবিধা রয়েছে: এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—
৬,১৩২ ইউরো আর্থিক সহায়তা মিলবে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা
দ্বিতীয় ও তৃতীয় কিস্তির টিউশন ফি সম্পূর্ণ মওকুফ
ক্যাম্পাসে বিনা খরচে আবাসন সুবিধা
বিশেষ ছাড়ে খাবারের সুবিধা (ক্যাটারিং সার্ভিস)
অর্থাৎ, পড়াশোনার বড় একটি আর্থিক চাপ থেকে মুক্তি মিলবে।
কারা আবেদন করতে পারবেন?
ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দা
পূর্ববর্তী ডিগ্রি অবশ্যই ইইউ-বহির্ভূত কোনো প্রতিষ্ঠান থেকে অর্জিত
সিজিপিএ (৪ স্কেলে) ন্যূনতম ৩.২ অথবা ৮০% নম্বর
উন্নয়নশীল বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশের শিক্ষার্থী অগ্রাধিকার পাবেন
কোন কোন বিষয়ে পড়ার সুযোগ?
ইঞ্জিনিয়ারিং, ব্যবসা ও স্বাস্থ্যবিজ্ঞানের জনপ্রিয় কোর্সগুলোতে আবেদন করা যাবে। যেমন—
ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি:
সিভিল ইঞ্জিনিয়ারিং
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
কমিউনিকেশন টেকনোলজি
মাল্টিমিডিয়া ও ইনফরমেশন টেকনোলজি
ব্যবসা ও অর্থনীতি:
ম্যানেজমেন্ট
ইন্টারন্যাশনাল বিজনেস
ইকোনমিকস অ্যান্ড ডেটা সায়েন্স
স্বাস্থ্য ও বিজ্ঞান:
বায়োমেডিকেল সায়েন্স
মেডিসিন
হেলথকেয়ার ম্যানেজমেন্ট
আবেদনের জন্য যা লাগবে
অনলাইন আবেদন ফরম পূরণ
একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র
একটি সুপারিশপত্র
ইংরেজি দক্ষতার প্রমাণ (আইইএলটিএস বা সমমান)
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ মার্চ, ২০২৬

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories