শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ফেনীর সোনাগাজীতে প্রতি পক্ষের প্রহারে ডিস ব্যবসায়ী গুরুতর আহত সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ বিশ্বকাপ জয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই বিশ্বকাপ ফাইনালের ১০ দিন পর অনুশীলনে ফিরলেন মেসি, আজ শনিবার মাঠে নামার সম্ভাবনা স্বপ্ন নয়, সত্যি! এবার কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল রাজধানীর দক্ষিণখান দিনে দুপুরে নিজ বাসায় নারী চিকিৎসককে হত্যা আলজেরিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত-২৭

কুবির তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এ ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এ, বি ও সি ইউনিটের বিভাগভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাত ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিচ্ছুরা নিজ নিজ প্যানেলে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি শিক্ষার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১২ এপ্রিল।
এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট অনুষদে অফিস চলাকালে (সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত) স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ করে বিভাগের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তির সময় পূরণ করা ফরমের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি প্রদর্শন সাপেক্ষে এক কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট, সদ্য তোলা পাসপোর্ট আকারের চার কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। ভর্তি ফি বাবদ ১৪ হাজার ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। এ ছাড়া ডিন অফিস ও বিভাগের উন্নয়ন ফিও পরিশোধ করতে হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাইগ্রেশন অন/অফ (চালু/বন্ধ) করার শেষ সময় ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে একবার মাইগ্রেশন অফ করলে পরবর্তীতে অন করার সুযোগ থাকবে না।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের এবং ৩১ জানুয়ারি বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ৫ ফেব্রুয়ারি তিনটি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories