সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

রাবিতে নজরুল চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার
রাবিতে নজরুল চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও জীবনদর্শন চর্চার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘নজরুল চর্চা কেন্দ্র’ প্রতিষ্ঠা করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নজরুল চর্চা কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নজরুল চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফল। এটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে।
তিনি বলেন, কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি বা সাহিত্যিক নন, তিনি বাঙালির জাতীয় জীবনে এক অনন্য প্রেরণার নাম। তার সাহিত্য, সংগীত ও দর্শনে বিদ্রোহ, সাম্য, মানবতা, প্রেম এবং অসাম্প্রদায়িকতার শক্তিশালী প্রকাশ রয়েছে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান বলেন, নজরুল চর্চা কেন্দ্র সত্যিকার অর্থেই অবহেলিত হয়েছে। অনেক জায়গায় রবীন্দ্রনাথ চর্চা কেন্দ্র থাকলেও নজরুল চর্চা কেন্দ্র নেই। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কাজী নজরুল ইসলামের অবদান অনস্বীকার্য। কিন্তু নানা কারণে নজরুল চর্চাকে প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নেয়ার উদ্যোগ সব জায়গায় যথাযথভাবে দেখা যায় না।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, নজরুল চর্চা কেন্দ্রের কার্যক্রম বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করেছেন। এটির বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। এ কাজে অনেকে পরিশ্রম করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ এবং জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাপাখানার প্রশাসক ড. মাহফুজুর রহমান আকন্দ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories