রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

শেখ কামালের সর্ববৃহৎ ম্যুরাল হবে চট্টগ্রামে

জেলা প্রতিনিধি, চট্রগ্রাম
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১৬৭ বার

বাংলাদেশের আধুনিক ক্রীড়ার রূপকার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের একাধিক ম্যুরাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। যার মধ্যে একটি হবে দেশের ইতিহাসের সর্ববৃহৎ ম্যুরাল। বাকিগুলো বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের সুতিকাগার এম এ আজিজ স্টেডিয়াম, জহুর আহমদ স্টেডিয়ামসহ একাধিক ক্রীড়া স্থাপনায় নির্মাণ করা হবে। এর মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ম্যুরাল নিমার্ণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘ বাংলাদেশের আধুনিক খেলাধুলার স্বপ্নদ্রষ্টা শেখ কামালের ম্যুরাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। শেখ কামালের সর্ববৃহৎ ম্যুরাল হবে চট্টগ্রামে। একাধিক জায়গায় ম্যুরালগুলো বসানো হবে। আশা করছি আগামী জন্মবার্ষিকীর আগেই তাঁর প্রকৃতি নির্মাণের কাজ শেষ হবে।

এর আগে শেখ কামালের জন্মদিন উপলক্ষে প্রতিকৃতিতে ফুলের সম্মানা জানাতে গিয়ে এম এ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে শেখ কামালের ম্যুরাল স্থাপনের দাবি জানান বিসিবি’র মিডিয়া কমিটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস। তিনি বলেন, ‘বাংলাদেশের আধুনিক ক্রীড়ার রূপকার শেখ কামাল। তাঁর জন্মদিন জাতীয় ভাবে পালন করা হলেও চট্টগ্রামের সরকারি কোন ক্রীড়া স্থাপনায় তার ম্যুরাল নেই। যা আমাদের মনে পীড়া দেয়। তাই চট্টগ্রামে তাঁর একাধিক ম্যুরাল নির্মাণের দাবি করেছি।’

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories