মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

এপস্টেইনের ই-মেইল ইনবক্স দেখা সহজ করতে এল ‘জেমেইল’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বার

যৌন অপরাধী জেফরি এপস্টেইন সম্পর্কিত বিপুল পরিমাণ নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। গত সপ্তাহে প্রকাশিত এই বিশাল তথ্যভাণ্ডারে রয়েছে ৩০ লাখ পৃষ্ঠার নথি, প্রায় ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজারের বেশি ভিডিও। এই নথিপত্রে সাবেক মার্কিন প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের ব্যক্তি ও বিশ্বের শীর্ষ কয়েকজন ধনকুবেরের বিতর্কিত কর্মকাণ্ডের কথা উঠে এসেছে।
কৌতূহলী নেটিজেনদের জন্য এই বিপুল পরিমাণ ডেটা বা নথিপত্র ঘেঁটে দেখা অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ কাজ। এই জটিল প্রক্রিয়াকে সহজ করতে ‘Jmail’ নামের একটি অভিনব ওয়েব টুল তৈরি করা হয়েছে, যা ব্যবহারকারীদের ঠিক নিজের ই-মেইল অ্যাকাউন্টের মতোই এপস্টেইনের গোপন ইনবক্সটি দেখার সুযোগ করে দিচ্ছে।
‘জেমেইল’ (Jmail) ওয়েবসাইটটির ইন্টারফেস বা চেহারা অনেকটা গুগলের জিমেইলের মতোই। তবে এর লোগোতে থাকা ইংরেজি ‘M’ অক্ষরের মাথায় একটি ছোট হ্যাট বা টুপি ঝোলানো রয়েছে এবং স্ক্রিনের ডানদিকের প্রোফাইল ছবিতে রয়েছে হাস্যোজ্জ্বল জেফরি এপস্টেইনের ছবি। জিমেইলের মতোই এখানেও ইনবক্স, স্টারড এবং সেন্ট মেইল দেখার অপশন রয়েছে।
ওয়েবসাইটটিতে কেবল ই-মেইলই নয়, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে:
JPhotos: এখানে বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত ১ লাখ ৮০ হাজার ছবির ডেটাবেস রয়েছে।
JDrive: ৩০ লাখ পৃষ্ঠার নথিপত্র পড়ার জন্য একটি বিশেষ ড্রাইভ।
JFlights: এপস্টেইনের কুখ্যাত ব্যক্তিগত বিমানের যাতায়াত বা ফ্লাইটের ট্র্যাকিং সফটওয়্যার।
Jotify ও Jamazon: স্পটিফাইয়ের আদলে তৈরি ‘জোটিফাই’-তে কয়েক ঘণ্টার অডিও রেকর্ডিং এবং অ্যামাজনের আদলে ‘জে-অ্যামাজন’-এ এপস্টেইনের কেনাকাটার হিসাব পাওয়া যাবে।
ইন্টারনেট শিল্পী রিলি ওয়ালজ এবং ওয়েব ডেভেলপার লুক ইগেল এই ওয়েবসাইটটি তৈরি করেছেন। ২০১৫ সালের নভেম্বরে এপস্টেইনের নথির প্রথম কিস্তি প্রকাশের পর ওয়ালজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লেখেন, ‘আমরা জিমেইলের একটি ক্লোন তৈরি করেছি, যেখানে আপনি এপস্টেইন হিসেবে লগ-ইন করে তার সব মেইল দেখতে পারবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories