মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ বার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ। আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আরও কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারত এখনও জানায়নি, তারা পর্যবেক্ষক দল পাঠাবে কি না।
অন্তর্বর্তী সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মধ্যে ছয়টি আন্তর্জাতিক সংস্থা, ১৬টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি রয়েছেন।
অংশগ্রহণ নিশ্চিত করা পর্যবেক্ষক দলগুলোর মধ্যে রয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। পর্যবেক্ষক দলে সরকারি ও বেসরকারি— উভয় ধরনের সংস্থার প্রতিনিধিরাও থাকবেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, আসন্ন নির্বাচনে যে সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নিচ্ছেন, তা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত সাধারণ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ জানান, পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, ‘যেসব দেশকে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের অনেকেই এখনও প্রতিনিধিদের নাম নিশ্চিত করেনি। ফলে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়বে বলে আমরা আশা করছি।
ভারতের পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া, রোমানিয়াসহ আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এসব দেশের কয়েকটি এখনও তাদের প্রতিনিধিদল চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে
এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলগুলোর মধ্যে রয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল)-এর ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের ২৫ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর সাতজন এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর একজন প্রতিনিধি।
এ ছাড়া ভয়েস ফর জাস্টিস, ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৩২ জন পর্যবেক্ষক ব্যক্তিগত সক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন।
এই নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় ২ হাজার প্রার্থী সংসদের ৩০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে জুলাই জাতীয় সনদের আওতায় নির্বাহী ক্ষমতার সীমা নির্ধারণসংক্রান্ত প্রস্তাবেও গণভোট অনুষ্ঠিত হবে।
এদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভোটের আগেই আন্তর্জাতিক পর্যবেক্ষকের মোট সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories