সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় অভিযানে গ্রেপ্তার ২১৮ জনের মধ্যে বাংলাদেশিই অর্ধশতাধিক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বার

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ২১৮ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এদের মধ্যে অর্ধশতাধিক বাংলাদেশি রয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) মালয়েশিয়ান গণমাধ্যম বার্নামা নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, অভিযানে ভবনের ছাদে বা বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা অবৈধ বিদেশিদের শনাক্ত করতে অত্যাধুনিক ‘থার্মাল ড্রোন’ প্রযুক্তি ব্যবহার করা হয়। এ সময় ভবনের ছাদে কিংবা অন্ধকার জায়গায় লুকিয়েও শেষ রক্ষা হয়নি।
প্রতিবেদনে আরও জানানো হয়, বৃহস্পতিবার রাতে তামান ইমাস এলাকায় এই বিশাল অভিযানে পরিচালনা করে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ এবং জাতীয় নিবন্ধন বিভাগ। এ সময় কিছু জায়গায় থার্মাল ড্রোন ব্যবহার করা হয়। প্রায় অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২১৮ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগের (অপারেশন) ডেপুটি ডিরেক্টর জেনারেল দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, থার্মাল ড্রোন ব্যবহার করে প্রায় ১৫ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার সম্ভব হয়েছে, যারা গ্রেপ্তার এড়াতে ভবনের ছাদে লুকিয়ে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলা এই অভিযানে ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে থাকা ১ হাজার ৮৭ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১৮ থেকে ৫৩ বছর বয়সী ২১৮ জনকে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে ১৬৬ জন পুরুষ ও ৫২ জন নারী। এদের মধ্যে মিয়ানমারের ৭৮ জন, বাংলাদেশের ৫৬ জন, ইন্দোনেশিয়ার ৪৪ জন, নাইজেরিয়ার ১২ জন, নেপালের ১০ জন, ভারতের ৫ জন, শ্রীলঙ্কার ৪ জন এবং অন্যান্য দেশের ৯ জন নাগরিক রয়েছেন।
আটককৃতদের দেশটির সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। বৈধ নথিপত্র না থাকা, ভিসার শর্ত ভঙ্গ, অতিরিক্ত সময় অবস্থান এবং ভুয়া কার্ড ব্যবহারের মতো অপরাধে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

আমাদের সাথেই থাকুন

One response to “মালয়েশিয়ায় অভিযানে গ্রেপ্তার ২১৮ জনের মধ্যে বাংলাদেশিই অর্ধশতাধিক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories