মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

কনটেন্ট বানিয়েই ১০১ মিলিয়ন ডলার আয় করার দাবি তরুণীর, দেখালেন প্রমাণও

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোফি রেইন দাবি করেছেন, তিনি ‘OnlyFans’ প্ল্যাটফর্ম থেকে এখন পর্যন্ত মোট ১০১ মিলিয়ন ডলার আয় করেছেন। তার এই আয় নিয়ে সন্দেহ ও সমালোচনার জবাবে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিন রেকর্ডিং ভিডিও শেয়ার করেছেন, যেখানে তার OnlyFans ড্যাশবোর্ডে সর্বমোট আয় ১০১ মিলিয়ন ডলারেরও বেশি দেখা গেছে। খবর এনডিটিভির।
ভিডিওতে সোফি রেইন বলেন, আয় নিয়ে সন্দেহকারীদের উদ্দেশে এটি আমার শেষ প্রতিক্রিয়া। আমি আমার আয়ের বিষয়ে মিথ্যা বলছি না। আমার মিথ্যা বলার কোনো কারণ নেই।’ ভিডিওতে তাকে বারবার ড্যাশবোর্ড রিফ্রেশ করতে এবং সাম্প্রতিক আয় ও সর্বমোট আয়ের তথ্য দেখাতে দেখা যায়।
তবে একই সঙ্গে নতুন ও আগ্রহী কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সতর্কবার্তাও দেন সোফি। তিনি জানান, তার মতো সাফল্য অর্জন সবার পক্ষেই সম্ভব নয়। তার ভাষায়, গড়ে একজন OnlyFans ক্রিয়েটর মাসে প্রায় ১৫০ ডলার আয় করেন। বিশাল ফলোয়ার বেস বা অসাধারণ ভাগ্য ছাড়া রাতারাতি মিলিয়নিয়ার হওয়া সম্ভব নয়।
এর আগে ২০২৪ সালের শেষের দিকে সোফি রেইন জানিয়েছিলেন, তিনি এক বছরেই ৪৩ মিলিয়নের বেশি ডলার আয় করেছেন, যা সে সময় কিছু পেশাদার ক্রীড়াবিদের বার্ষিক আয়ের চেয়েও বেশি ছিল। বিলাসবহুল জীবনযাপন-ব্যক্তিগত জেট ও দামি গাড়ি কেনার পাশাপাশি তিনি তার আয়ের প্রায় ৭০ শতাংশ বিনিয়োগ করেন বলেও জানান। এছাড়া নিজের প্রাথমিক আয়ের একটি অংশ দিয়ে বাবার ঋণ পরিশোধ করেছিলেন।
কে এই সোফি রেইন?
২০০৪ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে জন্ম নেয়া সোফি রেইনের বয়স বর্তমানে ২১ বছর। আগে একজন ওয়েট্রেস হিসেবে কাজ করতেন তিনি। পরে OnlyFans অ্যাকাউন্টের কারণে চাকরি হারিয়ে পুরোপুরি অনলাইন কনটেন্ট তৈরিতে মনোযোগ দেন। বর্তমানে OnlyFans এ তার প্রায় ১ কোটি ১০ লাখ সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে ৮ মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories