মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

রাজশাহী বিভাগীয় স্টার্টআপ সামিট ২ ফেব্রুয়ারি, চলছে রেজিস্ট্রেশন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার

‎উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তোলা এবং গবেষণাভিত্তিক স্টার্টআপ উন্নয়নের লক্ষ্যে আগামী ২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাজশাহী বিভাগীয় স্টার্টআপ সামিট’। সামিটে অংশগ্রহণে ইচ্ছুকদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। ইউরিচ ও ডিইআইইডি’র ফেসবুক পেজে দেয়া লিংক থেকে রেজিস্ট্রেশন করা যাবে। বিজনেস আইডিয়া কম্পিটিশনে বিজয়ীদের জন্য থাকবে ২ লাখ টাকার প্রাইজপোল।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাবির কেন্দ্রীয় ক্যাফিটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। ইউরিচ- ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোশাল চেঞ্জ এবং ডিইআইইডি’র যৌথ উদ্যোগে বিশ্বব্যাংক ও আইসিটি ডিভিশনের সহযোগিতায় এই সামিটের আয়োজন করা হচ্ছে।
‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউরিচ’র প্রতিষ্ঠাতা মেহেদী হাসান হৃদয় বলেন, এই সামিটের মূল উদ্দেশ্য হলো তরুণদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করা, গবেষণাভিত্তিক উদ্ভাবনকে উৎসাহ দেয়া এবং রাজশাহী বিভাগে একটি টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা।
তিনি আরও বলেন, দেশের তরুণরা যেন শুধু চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হিসেবে নতুন উদ্যোগ গ্রহণ করে, কর্মসংস্থান সৃষ্টি করতে পারে—এটাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় স্ট্র্যাটেজিক সাপোর্ট নিশ্চিত করতে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সঙ্গে নেটওয়ার্কিং এবং সরকারি সহযোগিতার সুযোগ তৈরি করা হবে।
আয়োজকরা জানান, ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। কীনোট সেশনে বক্তব্য রাখবেন ডিইআইইডি প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের একজন খ্যাতনামা ইয়ুথ ইনফ্লুয়েন্সার, যার নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।
‘স্টাটআপ আইকন রাজশাহী : এ জার্নি ফ্রম আইডিয়া টু বিজনেস’ শীর্ষক এই সামিটে তিনটি সেগমেন্টে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নেয়া যাবে। সেগুলো হলো ‎অডিয়েন্স রেজিস্ট্রেশন, ‎বিজনেস আইডিয়া কম্পিটিশন রেজিস্ট্রেশন এবং ‎স্টার্টআপ শোকেসিং রেজিস্ট্রেশন।
‎বিজনেস আইডিয়া কম্পিটিশনের বিজয়ীদের জন্য থাকছে মোট ২ লাখ টাকা প্রাইজমানি। রেজিস্ট্রেশনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৭ জানুয়ারি ২০২৬।
সামিটটি অনুষ্ঠিত হবে আগামী ২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন। সামিটের সেশন আউটলাইনে থাকছে স্বাগত বক্তব্য, অতিথিদের বক্তব্য, ইউরিচ ও ডিইআইইডি প্রকল্প পরিচিতি, প্যানেল আলোচনা, কীনোট সেশন, আইডিয়া প্রেজেন্টেশন, ইনফ্লুয়েন্সার টক, ইকোহ্যাট লঞ্চ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories