বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড় গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার এমবাপ্পেকে বাংলাদেশে আনবে সরকার দুই সপ্তাহের জন্য দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন জাহের আলভীর জামিন, মুক্তিতে কোনো বাধা নেই মালয়েশিয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানাল ঢাকার বোয়েসেল সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে দেশে ঢুকলো দশ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎সম্পূর্ণ অর্থায়িত সরকারি বৃত্তি নিয়ে থাইল্যান্ডে মাস্টার্সের সুযোগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ বার

উচ্চশিক্ষার স্বপ্ন যদি হয় বিদেশে, কিন্তু খরচ নিয়ে দুশ্চিন্তা থাকে তাহলে থাইল্যান্ডের কথা ভাবতে পারেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য থাইল্যান্ড সরকার চালু করেছে থাইল্যান্ড ইন্টারন্যাশনাল পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ (টিআইপিপি)। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে এই স্কলারশিপের আওতায় থাইল্যান্ডের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা।
থাইল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত এই প্রোগ্রামটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ। এর আওতায় ২০২৬–২৭ শিক্ষাবর্ষে দেশটির মোট ২৪টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়ে প্রায় সব বিষয়ে ফুলটাইম মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনার সুযোগ থাকছে। মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মোট ১০৭টি স্কলারশিপ প্রদান করা হবে।
সুযোগ–সুবিধা
এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পাবেন—
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
নিজ দেশ থেকে থাইল্যান্ডে রিটার্ন ইকোনমি ক্লাস বিমান টিকিট
এয়ারপোর্ট পিকআপ সুবিধা
প্রতি মাসে ৭,০০০ থাই বাত জীবনযাপন ভাতা
আবাসনের জন্য মাসিক ৭,০০০–৯,০০০ থাই বাত
থাইল্যান্ডে প্রথম আগমনে এককালীন ৬,০০০ থাই বাত সেটেলমেন্ট মানি
বছরে ১০,০০০ থাই বাত বই ও শিক্ষাসামগ্রী ভাতা
আবেদনের যোগ্যতা
আবেদনকারীদের যেসব শর্ত পূরণ করতে হবে—
আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে
নিজ দেশের ন্যাশনাল ফোকাল পয়েন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন কর্তৃক মনোনীত হতে হবে
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে
ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে
বয়স ৫০ বছরের কম হতে হবে
গুরুত্বপূর্ণ বিধিনিষেধ
নির্বাচিত শিক্ষার্থীদের জন্য কিছু বাধ্যতামূলক নিয়ম প্রযোজ্য—
অবশ্যই পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করতে হবে
নির্ধারিত বিষয় বা স্টাডি প্ল্যান পরিবর্তন করা যাবে না
অধ্যয়নকালীন কোনো ধরনের খণ্ডকালীন চাকরি নিষিদ্ধ
পরিবারের কোনো সদস্যকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডে থাকা যাবে না
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সময় যেসব ডকুমেন্ট লাগবে—
টিআইপিপি স্কলারশিপ আবেদন ফরম
মেডিকেল রিপোর্ট
ব্যাচেলর ডিগ্রির একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদ
ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণপত্র (আইইএলটিএস/টোফেল)
ন্যূনতম ৩টি সুপারিশপত্র
থিসিস প্রপোজাল
অধ্যয়নের ক্ষেত্র
এই স্কলারশিপের আওতায় যেসব বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে—
জলবায়ু পরিবর্তন ও পরিবেশ
কৃষি ও খাদ্য নিরাপত্তা
পাবলিক হেলথ
সাফল্যধর্মী অর্থনীতি দর্শন
বায়ো–সার্কুলার–গ্রিন ইকোনমি
টেকসই উন্নয়ন লক্ষ্যভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম
বৃত্তির মেয়াদ: মাস্টার্স প্রোগ্রামের মেয়াদ সর্বোচ্চ ২ বছর। তবে কোর্সভেদে এটি ১ বছর বা ১৫ মাসও হতে পারে।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories