বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান আর্জেন্টিনার হারের পর অবসর ঘোষণা করলেন রেফারি ভিনচিচ

যেসব চুক্তিতে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হচ্ছে না

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার

দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার শঙ্কায় থাকা জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক অবশেষে যুক্তরাষ্ট্রে নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নিশ্চয়তা পেল। বিবিসি থেকে জানা যায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) টিকটক জানায়, মার্কিন সরকারের সঙ্গে এমন একটি চুক্তিতে পৌঁছানো হয়েছে, যার ফলে অ্যাপটি আর যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে নেই। কয়েক বছর ধরে চলা নিরাপত্তা, মালিকানা ও তথ্য সুরক্ষা–সংক্রান্ত বিতর্কের এখানেই আপাতত ইতি টানল।
ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সি মেয়াদে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সের অধীনে থাকা টিকটককে জাতীয় নিরাপত্তার ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়। অভিযোগ ছিল চীনা সরকারের চাপ থাকলে বাইটড্যান্স মার্কিন ব্যবহারকারীদের তথ্য বেইজিংয়ের কাছে হস্তান্তর করতে পারে। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে টিকটক ও বাইটড্যান্স।
২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন একটি আইনে স্বাক্ষর করেন, যেখানে বলা হয় ২০২৫ সালের জানুয়ারির মধ্যে টিকটকের মার্কিন ব্যবসা আমেরিকান বিনিয়োগকারীদের কাছে বিক্রি না হলে অ্যাপটি নিষিদ্ধ হবে। তবে পরে ট্রাম্প একাধিকবার এই আইন কার্যকরের সময়সীমা পিছিয়ে দেন। এরই মধ্যে বাইটড্যান্স ও মার্কিন সরকারের মধ্যে আইনি লড়াই শুরু হয়। গত বছরের জানুয়ারিতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ১২ থেকে ১৪ ঘণ্টার জন্য যুক্তরাষ্ট্রে টিকটক সম্পূর্ণ বন্ধও হয়ে যায়। পরে ট্রাম্প নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিলে আবার অ্যাপটি সচল হয়।
টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শৌ জি চিউ জানান, গত ডিসেম্বরে আমেরিকান ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে টিকটকের মার্কিন কার্যক্রম পরিচালনার বিষয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। সর্বশেষ ঘোষণায় সেই চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়। চুক্তির আওতায় ‘ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার এলএলসি’ নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করা হয়েছে। এই কোম্পানি বিশেষ ডেটা প্রাইভেসি ও সাইবার নিরাপত্তা কাঠামোর মাধ্যমে মার্কিন ব্যবহারকারীদের তথ্য, অ্যাপ পরিচালনা এবং অ্যালগরিদম সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখবে।
এই সমঝোতার ফলে টিকটক এখন যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা নির্বিঘ্নে চালাতে পারবে। একই সঙ্গে মার্কিন প্রশাসনের দীর্ঘদিনের তথ্য নিরাপত্তা উদ্বেগও অনেকটাই প্রশমিত হলো। ব্যবহারকারীদের জন্য এর অর্থ পছন্দের ভিডিও প্ল্যাটফর্মটি আপাতত কোথাও যাচ্ছে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories