বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড় গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার এমবাপ্পেকে বাংলাদেশে আনবে সরকার দুই সপ্তাহের জন্য দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন জাহের আলভীর জামিন, মুক্তিতে কোনো বাধা নেই মালয়েশিয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানাল ঢাকার বোয়েসেল সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে দেশে ঢুকলো দশ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন চোরদের হাত বেঁধে ফেলতে পারলে উন্নত বাংলাদেশ বিনির্মাণ কঠিন হবে না: জামায়াতের আমির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার

নতুন চোরদের হাত বেঁধে ফেলতে পারলে উন্নত বাংলাদেশ বিনির্মাণ কঠিন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কেউ দেশের ওপর খবরদারি করবে তা মেনে নেয়া হবে না। শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, আমরা কারো রক্তচক্ষু ভয় পাই না৷ কেউ দেশের ওপর খবরদারি করবে তা মেনে নেয়া হবে না। চরম বিপদেও আমরা বাংলাদেশ ছেড়ে যাইনি। এই মাটি ফেলে আমরা যাবো না৷ যারা সুসময়ের বন্ধুর মতো এখন কুহু কুহু গান গাইছে আমরা তাদের মতো নই।
তিনি বলেন, নীল আকাশের মাঝে কালো শকুনের দেখা মিলছে৷ প্রশাসনকে সতর্ক করে দিয়ে বলছি, তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এবার তারা প্রাণপণে ভোটাধিকার রক্ষা করবে৷
ডা. শফিকুর রহমান বলেন, গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে৷ তাই গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতেই হবে। আবু সাইদের রক্তে ভেজা মাটি থেকে গণভোট পরাজিত হতে পারে না। অভ্যুত্থানে শহিদদের কাছে বাংলাদেশ ঋণী। আগামীর নির্বাচনে সঠিক রায় দেবার মাধ্যমে জনগণ এ ঋণ শোধ করবে৷
জামায়াতের আমির বলেন, ৬৪ জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে। চিকিৎসা সেবা নিতে কাউকে ঢাকায় দৌড়াতে হবে না৷ উন্নত শিক্ষা, সবার জন্য চিকিৎসা এবং মানুষের হাতে হাতে কাজ দেয়া আমাদের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, যুবকদের হাতে আমরা বেকার ভাতা দেবো না৷ যুবক-যুবতীদের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে রূপান্তর করবো৷ আমরা পুরো উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের হাব বানাবো৷ চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ করে তাদের জন্য দেবো সম্মানজনক কাজ৷

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories