বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড় গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার এমবাপ্পেকে বাংলাদেশে আনবে সরকার দুই সপ্তাহের জন্য দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন জাহের আলভীর জামিন, মুক্তিতে কোনো বাধা নেই মালয়েশিয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানাল ঢাকার বোয়েসেল সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে দেশে ঢুকলো দশ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের চট্টগ্রাম সফর ও নির্বাচনি কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার

সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রামে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছবেন এবং সেখানে রাত যাপন করবেন। এ তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।
তিনি বলেন, ২৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় তিনি চট্টগ্রামের একটি হোটেলে বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর সঙ্গে ইয়ুথ পলিসি টক-এ অংশ নেবেন। আলোচনায় শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও নারীর ক্ষমতায়নসহ বিএনপির নীতি নিয়ে মতবিনিময় করবেন।
মাহাদী আমিন বলেন, এরপর তারেক রহমান চট্টগ্রাম পলোগ্রাউন্ডে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন। ফেনী ও কুমিল্লার বিভিন্ন কেন্দ্রে যাত্রাপথে আরও সমাবেশে অংশ নেবেন। দিনের শেষে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনি সমাবেশ শেষ করে ঢাকার গুলশানে নিজের বাসভবনে ফিরবেন।
তিনি বলেন, একইদিন দুপুর ২টায় রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’-এ ‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীরা তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার প্রতিযোগীর মধ্যে নির্বাচিত দশজন বিজয়ী এই আলাপচারিতায় অংশ নেবেন।
মাহাদী আমিন আরও বলেন, বিএনপি নির্বাচনের স্বচ্ছতা ও ভোটারদের সহায়তার জন্য ইলেকশন হটলাইন ১৬৫৪৩ ও হোয়াটসঅ্যাপ হটলাইন +৮৮০১৮০৬-৯৭৭৫৭৭ চালু করেছে। শহর ও গ্রাম উভয় পর্যায়ের নাগরিকদের সম্পৃক্ত করে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নাগরিকবান্ধব নির্বাচনি পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ইতোমধ্যেই এই হটলাইনের মাধ্যমে অসংখ্য মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিভিন্ন বিষয়ে সমাধান পেয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories