বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড় গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার এমবাপ্পেকে বাংলাদেশে আনবে সরকার দুই সপ্তাহের জন্য দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন জাহের আলভীর জামিন, মুক্তিতে কোনো বাধা নেই মালয়েশিয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানাল ঢাকার বোয়েসেল সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে দেশে ঢুকলো দশ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইবিতে শহিদ ওসমান হাদির স্মরণে বিতর্ক প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩১ বার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদির স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘শহিদ ওসমান হাদি স্মৃতি বিতর্ক-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে ক্যাম্পাসে সাদ্দাম হল সংলগ্ন কেন্দ্রীয় ক্রিকেট মাঠে শিক্ষার্থীদের আয়োজনে ‘সাংস্কৃতিক লড়াই পারে আধিপত্যবাদ রুখতে’ শীর্ষক এ বিতর্কটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, বিতর্কে সরকারি দলের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন শিক্ষার্থী মিশুক শাহরিয়ার, মন্ত্রী আজমেরী রহমান ও সাংসদ তানিম তানভীর, বিরোধী দলের বিরোধীদলীয় নেতা হিসেবে ছিলেন শান্ত শিশির, উপনেতা তাসলিমা আরেফিন অথি ও সাংসদ মুশফিকুর রহমান শাওন।
স্পিকারের দায়িত্ব পালন করেন তাজমিন রহমান। এসময় নিজ নিজ দলের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে উভয় দলকে বিজয়ী ঘোষণা ও উভয় দলের বিতার্কিকদের পুরস্কার প্রদান করা হয়।
এসময় অতিথি হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি নিয়মাতুল্লাহ মুনিম, ইবি রিপোটার্স ইউনিটির দপ্তর সম্পাদক সাকিব আসলাম, ইবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সহ-সমন্বয়ক তানভীর মন্ডল। এছাড়া বিভিন্ন হল ডিবেটিং সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories