বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

ব্রাউজার থেকেই হোয়াাটসঅ্যাপে গ্রুপ ভিডিও কল করা যাবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২১ বার

যোগাযোগের মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা আকাশচুম্বী। তবে এতদিন ডেস্কটপ বা ব্রাউজার সংস্করণে গ্রুপ কলিংয়ের সীমাবদ্ধতা নিয়ে ব্যবহারকারীদের কিছুটা আক্ষেপ ছিল। সেই আক্ষেপ ঘুচিয়ে গুগল মিট ও জুমের মতো প্ল্যাটফর্মগুলোকে চ্যালেঞ্জ জানাতে বড় প্রস্তুতি নিচ্ছে মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি। এখন থেকে সরাসরি ব্রাউজার বা ‘হোয়াটসঅ্যাপ ওয়েব’ থেকেই করা যাবে গ্রুপ ভিডিও ও ভয়েস কল।
ব্রাউজারেই মিলবে ডেস্কটপ অ্যাপের অভিজ্ঞতা
সাধারণত হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা মোবাইল ভার্সনে গ্রুপ কলের সুবিধা থাকলেও ব্রাউজারে এটি সীমিত ছিল। নতুন এই আপডেটের ফলে ব্যবহারকারীরা কোনো সফটওয়্যার ডাউনলোড না করেই সরাসরি ব্রাউজার থেকে সংযুক্ত থাকতে পারবেন। যারা অফিসের কাজে একাধিক ডিভাইস ব্যবহার করেন, তাদের যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৩২ জন পর্যন্ত যুক্ত হওয়ার সুযোগ
জনপ্রিয় ফিচার ট্র্যাকিং ওয়েবসাইট ‘ডব্লিউএবিটাআইনফো’র (WABetaInfo) প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ওয়েবে মোবাইল ভার্সনের মতোই অংশগ্রহণকারীর সংখ্যা ৩২ জন পর্যন্ত রাখার পরিকল্পনা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে এটি ৮ বা ১৬ জন দিয়ে শুরু হতে পারে। এই ফিচারটি যুক্ত হলে হোয়াটসঅ্যাপ ওয়েব অনেকটা জুম বা গুগল মিটের মতো প্রফেশনাল মিটিং প্ল্যাটফর্মের সমতুল্য হয়ে উঠবে।
কল লিঙ্ক ও সহজ জয়েনিং সুবিধা
হোয়াটসঅ্যাপ ওয়েবে এখন থেকে সরাসরি ‘কল লিঙ্ক’ তৈরির সুবিধা থাকবে। এর মাধ্যমে গ্রুপ চ্যাট থেকে একটি লিঙ্ক তৈরি করে অন্যদের পাঠানো যাবে। আমন্ত্রিত ব্যক্তিরা সেই লিঙ্কে ক্লিক করে সহজেই কলে যোগ দিতে পারবেন। ফলে বড় গ্রুপের ক্ষেত্রে সবাইকে আলাদাভাবে কল দেওয়ার ঝামেলা থাকবে না। এমনকি যারা ওই মুহূর্তে চ্যাটে সক্রিয় নেই, তারাও লিঙ্কের মাধ্যমে যুক্ত হতে পারবেন।
আসছে কল শিডিউলিং ফিচার
ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটের জন্য ‘কল শিডিউলিং’ ফিচার নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট মিটিংয়ের নাম, বিষয়বস্তু এবং শুরুর ও শেষের সময় নির্ধারণ করতে পারবেন। যদিও কলটি নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে শুরু হবে না, তবে একটি ‘ইভেন্ট’ তৈরি হবে যা অংশগ্রহণকারীদের আগাম বার্তা দেবে। এটি পেশাদার মিটিং বা অনলাইন ইভেন্ট পরিচালনার ক্ষেত্রে দারুণ কার্যকর হবে।
কবে নাগাদ পাওয়া যাবে?
বর্তমানে এই ফিচারগুলো উন্নয়নের (Development) পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তারিখ ঘোষণা না করলেও ধারণা করা হচ্ছে খুব শিগগিরই ব্যবহারকারীরা এই সুবিধাগুলো পেতে শুরু করবেন। এর ফলে ব্রাউজার থেকেই ভয়েস বা ভিডিও কলের মাধ্যমে পেশাদার ও ব্যক্তিগত যোগাযোগ পরিচালনা করা আরও সাবলীল হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories