বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড় গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার এমবাপ্পেকে বাংলাদেশে আনবে সরকার দুই সপ্তাহের জন্য দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন জাহের আলভীর জামিন, মুক্তিতে কোনো বাধা নেই মালয়েশিয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানাল ঢাকার বোয়েসেল সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে দেশে ঢুকলো দশ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সব বাধা পেরিয়ে ফুটবল প্রতীকেই নির্বাচন করছি : তাসনিম জারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া স্বাস্থ্য সচেতনতামূলক কন্টেন্ট ক্রিয়েটর ও সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা নির্বাচনী প্রতীক বরাদ্দ পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন তাসনিম জারা।
পোস্টের সঙ্গে প্রতীক বরাদ্দ পাওয়ার একটি ছবিও জুড়ে দিয়েছেন তিনি।
জানা যায়, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেতে আবেদন করার কথা আগেই জানিয়েছিলেন তাসনিম জারা। তার আবেদনের ভিত্তিতে তাকে ফুটবল প্রতীক বরাদ্দ করা হলো। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচারে নামবেন প্রার্থীরা।
প্রসঙ্গত, তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠন নিয়ে বিতর্কের মধ্যে দলটি ছাড়েন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories