বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

চাঁদে যাওয়ার স্বপ্ন, এক টাকাও খরচ না করে নাসার পরবর্তী মিশনের অংশ হবেন যেভাবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার

চাঁদে যাওয়ার স্বপ্ন অনেকেরই। কিন্তু সেই স্বপ্ন যদি বিনা খরচে, ঘরে বসেই একভাবে পূরণ করা যায় তাহলে কেমন হয়? ঠিক এমনই এক অভিনব সুযোগ দিচ্ছে নাসা। মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের আসন্ন মিশন আর্টেমিস টু’তে সাধারণ মানুষকে যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে। যদিও আপনি সরাসরি রকেটে চড়বেন না, তবে আপনার নাম পৌঁছে যাবে চাঁদের পথে নাসার মহাকাশযানে করেই।
এই আর্টেমিস টু মিশন কী
আর্টেমিস টু হলো নাসার আর্টেমিস কর্মসূচির প্রথম মানববাহী পরীক্ষামূলক মিশন। এই মিশনে চারজন নভোচারী চাঁদের কক্ষপথে গিয়ে আবার পৃথিবীতে ফিরে আসবেন। মূল লক্ষ্য হলো ভবিষ্যতে চাঁদের পৃষ্ঠে মানুষের অবতরণ এবং পরবর্তীতে মঙ্গল অভিযানের প্রস্তুতি।
এই মিশনে অংশ নিচ্ছেন—
রিড উইসম্যান (কমান্ডার)
ভিক্টর গ্লোভার (পাইলট)
ক্রিস্টিনা কখ (মিশন স্পেশালিস্ট)
জেরেমি হ্যানসেন (কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী)
মিশনটি প্রায় ১০ দিনব্যাপী হবে এবং ২০২৬ সালের এপ্রিলের মধ্যেই উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।
নাসা চালু করেছে একটি বিশেষ উদ্যোগ “সেন্ড ইউর নেম উইথ আর্টেমিস টু”। এই উদ্যোগের মাধ্যমে যে কেউ নিজের নাম নিবন্ধন করতে পারেন। নিবন্ধন করা হলে আপনার নাম একটি ডিজিটাল বোর্ডিং পাসে যুক্ত হবে। সব নাম একটি এসডি কার্ডে সংরক্ষণ করা হবে। সেই এসডি কার্ড রাখা হবে ‘অরিজিন’ মহাকাশযানে, যা চাঁদের পথে রওনা দেবে। অর্থাৎ, আপনার নাম ঘুরে আসবে চাঁদ থেকে কোনও খরচ ছাড়াই।
নাসার এক্সপ্লোরেশন সিস্টেমস ডেভেলপমেন্ট মিশন ডিরেক্টরেটের ভারপ্রাপ্ত প্রধান লরি গ্লেজ বলেন, আর্টেমিস টু শুধু একটি পরীক্ষামূলক মিশন নয়। এটি মানুষকে আবার চাঁদে ফেরানোর পথে গুরুত্বপূর্ণ ধাপ। একই সঙ্গে এটি বিশ্বের মানুষের সঙ্গে মহাকাশ অভিযানের আনন্দ ভাগ করে নেয়ার সুযোগ।
যেভাবে নাম নিবন্ধন করবেন?
নাম নিবন্ধনের শেষ সময় ২১ জানুয়ারি অর্থাৎ আজকেই।
ইংরেজি বোর্ডিং পাস পেতে ভিজিট করুন: https://go.nasa.gov/artemisnames
নিবন্ধনের পর আপনি একটি ডিজিটাল বোর্ডিং পাস পাবেন, যেখানে থাকবে আপনার নাম ও সম্ভাব্য উৎক্ষেপণের তারিখ।
নাসা বলছে, ভালোবাসা দিবস বা নতুন বছরের উপলক্ষে এটি হতে পারে একেবারে আলাদা ধরনের উপহার পরিবার বা বন্ধুদের জন্য চাঁদে ঘুরে আসার টিকিট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories