শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাগেরহাটের চিতলমারীতে মসজিদের কক্ষে সাত বছরে শিশুকে ধর্ষণ চেষ্টা

জেলা প্রতিনিধি, বাগেরহাট
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১১৫ বার

বাগেরহাটের চিতলমারীর কলতলা ইউনিয়নের চিংগুরি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আমিনুল ইসলাম (৩৫) কে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক করেছে থানা পুলিশ। বুধবার সকাল ১০ টায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়।চিংগুরি জামে মসজিদের সাধারণ সম্পাদক লিয়াকত আলী জানান, প্রতিদিন সকালে ইমাম আমিনুল ইসলাম মসজিদ এলাকার আশে-পাশের এলাকার কিছু শিক্ষার্থীকে পবিত্র কোরআন শিক্ষা দেন। কিন্তু বুধবার সকালে সুযোগ পেয়ে ওই ইমাম এলাকার জনৈক ব্যক্তির সাত বছরের শিশুকে মসজিদের সাথে তার থাকার ঘরে নিয়ে দরজা আটকিয়ে ধর্ষণ চেষ্টা করেণ। এ ঘটনাটি শিশুটি বাড়িতে এসে তার মাকে খুলে বলে। বিষয়টি জানা-জানি হলে এলাকাবাসি ওই ইমামকে আটক করে পুলিশে দেয়। আটক ইমাম মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের ওমর আলীর ছেলে।এ ব্যাপারে ইমাম আমিনুল ইসলাম বলেন, আমি নিজের মেয়ের মত ওই ছাত্রীকে একটু আদর করেছি। আমার কোন অসৎ উদ্দেশ্য ছিলনা। এ ব্যাপারে চিতলমারী থানার ওসি (তদন্ত) মোঃ ইকরাম হোসেন বলেন, অভিযুক্ত ইমাম আমিনুল ইসলামকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে চিতলমারী থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories