বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদ বাঁচালেন ইনফান্তিনো

ক্যানসারে মারা গেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ বার
???????????????????????????????????????????????????????????

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সাবেক শিক্ষার্থী আবু কাউসার মিলন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে নিজ বাড়িতে মৃত্যু হয় তার। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি, লিভার, হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন এবং ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
জানা যায়, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাধাকানাই (খালইপুড়া) গ্রামের আহেদ আলী সরকার বাড়ির নিবাসী মরহুম আব্দুল কাদের সাহেবের একমাত্র ছেলে আবু কাউসার মিলন। তার জানাজার নামাজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ২টায় নিজ বাড়ি সংলগ্ন খালইপুড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
আবু কাউসার মিলন নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ও সংগীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, দীর্ঘদিন অসুস্থ ছিল জেনে মাস ছয়েক আগে হঠাৎ ওকে দেখতে গিয়েছিলাম। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। বারবার ছুঁয়ে দেখছিল, আমি সত্যিই তাকে দেখতে গেছি কিনা।
তিনি আরও বলেন, প্রচণ্ড শারীরিক কষ্ট নিয়েও খুশিতে উদ্বেলিত হচ্ছিল সে। তার সেই হাস্যোজ্জ্বল মুখটা এখনো চোখে ভাসছে। অকালবিধবা মায়ের একমাত্র অবলম্বন ছিল মিলন। মহান রাব্বুল আলামীন মিলনকে বেহেশতবাসী করুক। তার মাকে শোক সহ্য করার তৌফিক দান করুক আল্লাহ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories