মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

বাংলাদেশিদের সব ধরনের ভিসা স্থগিত করেনি যুক্তরাষ্ট্র: বাংলাফ্যাক্ট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বার

বাংলাদেশিদের সব ধরনের ভিসা স্থগিত করেনি যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট এ তথ্য জানিয়েছে।
বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশিদের সব ধরনের ভিসা স্থগিত করেনি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মূলত বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নন-ইমিগ্র্যান্ট ভিসা (শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা ইত্যাদি) দেয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেয়নি।
বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য কেবল অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই ঘটনায় দেশীয় কিছু গণমাধ্যম প্রতিষ্ঠান সংবাদ প্রতিবেদন লিখেছে, ‘বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ‘মূলত, যুক্তরাষ্ট্র ইমিগ্র্যান্ট ভিসা দেয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নন ইমিগ্র্যান্ট ভিসা (শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা ইত্যাদি) দেয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories