সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে গিয়ে দুই কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১১০ বার

টঙ্গীর দেওড়া এলাকায় তুরাগ নদীতে গোসল করতে গিয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ৭টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন বাদাম এলাকার তুরাগ নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন বড় দেওড়া এলাকার হাসান মিয়ার ছেলে হাসনাত (১২) ও একই এলাকার ওমর আলীর ছেলে তামজিদ (১০)। নিহত হাসনাত টঙ্গীর দেওড়া এলাকার হাজী মোহাম্মদ আলী স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র এবং তামজিদ কাজু খান মাদ্রাসা চতুর্থ শ্রেণীর ছাত্র।
স্বজনরা জানান, গত বুধবার দুপুরে বাসা থেকে বের হয়ে দুই কিশোর আর বাসায় ফেরেনি। বিকেলে থেকেই দুই পরিবার ও এলাকাবাসী খোঁজাখুজি করেও সন্ধান না পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশকে অবগত করলে পুলিশ অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে নদীতে গোসল করতে যাওয়ার তথ্য পেয়ে পুলিশ বৃহস্পতিবার ভোরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে ডুবুরি দল প্রত্যাশা ব্রীজ সংলগ্ন তুরাগ নদী থেকে প্রায় একঘন্টার চেষ্টায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে। এঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল জানান, ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইটি মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। পরে মরদেহ দুইটি স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
টঙ্গী নৌ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই কিশোর নদীতে সাঁতার কাটতে গিয়ে ডুবে গেছে মর্মে তাদের পরিবারে পক্ষ থেকে অভিযোগ করা হলে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় প্রায় এক ঘন্টার চেষ্টায় দুই কিশোরের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories