বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

জকসুর প্রথম সভায় একগুচ্ছ সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপাচার্যের সভা কক্ষে এ সভা শুরু হয়ে রাত সোয়া ৯টার দিকে শেষ হয়।
জানা যায়, এদিন জকসু প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৃত্তি, দ্বিতীয় ক্যাম্পাস, রিঅ্যাড ও উপস্থিতির শর্ত পুনর্বিবেচনার কথা আলোচনা হয়েছে।
সভা শেষে জকসু’র সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, আজ প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাস, আবাসন বৃত্তিসহ অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আমরা যা বলেছি, সেই অনুপাতে ফলাফল পাবো বলে আশাবাদী।
সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বলেন, আগামী ২৬ জানুয়ারি জকসুর প্রতিনিধিদের জন্য মুক্ত মঞ্চে প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হবে। এছাড়া আসন্ন পূজা উপলক্ষে একটি উপকমিটি গঠন করা হয়েছে। জকসুর প্রতিনিধিদের কক্ষ সংক্রান্ত বিষয়ে আগামীকাল আরেকটি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, আজ জকসু প্রতিনিধিদের সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি, জকসু প্রতিনিধিরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories