শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেফতার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ

কুইন এলিজাবেথ স্কলারশিপ নিয়ে কমনওয়েলথের নামকরা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের সুযোগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ। অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ) পরিচালিত এই মর্যাদাপূর্ণ বৃত্তির আওতায় কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ পাবেন। নির্ধারিত কয়েকটি কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে এ বৃত্তির মাধ্যমে পড়াশোনা করা যাবে। আবেদন করা যাবে ১৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
১৯১৩ সালে প্রতিষ্ঠিত অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ বিশ্বের অন্যতম প্রাচীন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক। এই সংস্থার উদ্যোগে চালু কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ মেধাবী শিক্ষার্থীদের নতুন দক্ষতা অর্জন, ভিন্ন দেশের সংস্কৃতি ও জীবনধারা জানার সুযোগ এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পথ খুলে দেয়।
স্কলারশিপের সুবিধাসমূহ
এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—
সম্পূর্ণ টিউশন ফি
মাসিক ভাতা
গবেষণা সহায়তা
যাতায়াতের জন্য বিমানভাড়া
বসবাসের জন্য ভাতা
আইইএলটিএস ছাড়াই ইতালিতে স্নাতক ও স্নাতকোতেরের সুযোগ
আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র
আবেদন করতে হলে প্রার্থীদের—
কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে
নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও কোর্সের যোগ্যতা পূরণ করতে হবে
প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—
একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট
দুটি রেফারেন্স লেটার
স্টেটমেন্ট অব পারপাস (SOP)
ইংরেজি ভাষা দক্ষতার সনদ (আইএলটিএস অথবা মিডিয়াম অব ইনস্ট্রাকশনের সনদ)
হালনাগাদ সিভি
আবেদনের শেষ সময়: ১৪ জানুয়ারি ২০২৬
আবেদন পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories