মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

ইরানের পতাকা বদলে দিয়েছে এক্স

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার
ইরানের পতাকা বদলে দিলো এক্স

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে ইরানের পতাকার ইমোজির পরিবর্তে বিপ্লব-পূর্ববর্তি পতাকার সিংহ ও সূর্য প্রতীক যুক্ত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) পতাকা পরিবর্তনের বিষয়টি এক্স ব্যবহারকারীদের নজরে এসেছে। ইরানের চলমান রক্তক্ষয়ী বিক্ষোভের মধ্যেই এমন পরিবর্তন আনল মার্কিন এই প্ল্যাটফর্ম।
এই পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর এক্সে ইরানি কর্মকর্তা ও রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর অ্যাকাউন্টেও এখন বিপ্লব-পূর্ব প্রতীকটি দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক্স-এর পণ্য বিভাগের প্রধান নিকিতা বিয়ার বলেছিলেন, এক ব্যবহারকারীর অনুরোধের পর তারা এই পরিবর্তন নিয়ে কাজ করছেন। শুক্রবার সন্ধ্যার মধ্যেই নতুন ইমোজিটি কার্যকর হয়ে যায়।
সিংহ ও সূর্য প্রতীকটি ইরানের রাজতন্ত্রের সঙ্গে সম্পর্কিত। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব পর্যন্ত এই প্রতীক আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয়। শাহ শাসনের পতনের পর এটি বাতিল করে বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের প্রতীক চালু করে। পতাকার ফিতের মতো অংশে কুফি লিপিতে ‘আল্লাহু আকবার’ সংযোজন করা হয়।
এরপর থেকে সিংহ ও সূর্য প্রতীকটি রাজতন্ত্রপন্থী গোষ্ঠী এবং ইরানের বর্তমান সরকারের বিরোধীরা ধারণ করেছে। তবে দেশটিতে চলমান আন্দোলনে অনেক বিক্ষোভকারীর হাতে এই পতাকা দেখা গেছে। তারা রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে স্লোগানের পাশাপাশি এই সিংহ ও সূর্য প্রতীক সম্বলিত পতাকা উড়িয়েছে।
এদিকে ইরানে বিক্ষোভ ঘিরে পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে। দেশটির মানবাধিকার সংগঠনগুলোর দাবি, প্রায় দুই সপ্তাহের অস্থিরতায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। তেহরানের এক চিকিৎসক মার্কিন সাময়িকী টাইমকে বলেছেন, রাজধানীর ছয়টি হাসপাতালে অন্তত ২১৭ জনের লাশ এসেছে।
এদিকে রাষ্ট্রীয় গণমাধ্যমে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ক্ষতিগ্রস্ত অবকাঠামোর দৃশ্য প্রচার করা হয়েছে। আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, রাতভর সহিংসতায় কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
টেলিভিশনে দেয়া এক ভাষণে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পিছু হটবেন না বলে ঘোষণা দিয়েছেন।বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিদেশি শক্তির হয়ে কাজ করার অভিযোগ করেছেন তিনি।
ইরানে অর্থনৈতিক সংকট, তীব্র মূল্যস্ফীতি ও রিয়ালের অবমূল্যায়নের ইস্যুকে সামনে রেখে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। আর এই উত্তেজনার আগুনে ঘি ঢালছে ইরানের ‘চিরশত্রু’ হিসেবে পরিচিত দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে বেশ কয়েকবার দেশটিতে হামলার হুমকি দিয়েছেন। বলেছেন, ‘তারা (ইরানের সরকার বিক্ষোভকারীদের ওপর) গুলি চালালে আমরাও গুলি করব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories