মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

নিরাপত্তা ঝুঁকি কমাতে স্যাটেলাইট নামাবে স্টারলিংক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার

স্টারলিংক, স্পেসএক্সের পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান, নিরাপত্তা ঝুঁকি কমানোর জন্য ধাপে ধাপে হাজার হাজার স্যাটেলাইটের কক্ষপথ নিচে নামানোর পরিকল্পনা করছে। এ উদ্যোগ ২০২৬ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রাখা হয়েছে।
স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকলস জানান, বর্তমানে প্রায় ৫৫০ কিলোমিটার উচ্চতায় থাকা স্যাটেলাইটগুলোকে ৪৮০ কিলোমিটারের নিচের কক্ষপথে স্থানান্তর করা হবে। এতে প্রায় ৪ হাজার ৪০০ স্যাটেলাইট স্থানান্তরিত হবে, যা মোট সক্রিয় স্যাটেলাইটের প্রায় অর্ধেক।
সম্প্রতি একটি স্টারলিংক স্যাটেলাইট নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে অনিয়ন্ত্রিতভাবে ঘুরতে গিয়ে জ্বালানি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে দেয়। এই ঘটনার পর কক্ষপথে সংঘর্ষের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। নিকলস জানান, স্যাটেলাইটের কক্ষপথ নিচে নামালে অকেজো স্যাটেলাইট দ্রুত বায়ুমণ্ডলে প্রবেশ করে ধ্বংস হবে, যেখানে আগে এ প্রক্রিয়ায় চার বছরেরও বেশি সময় লাগত।
তিনি আরও বলেন, ৫০০ কিলোমিটারের নিচের কক্ষপথে ধ্বংসাবশেষ কম এবং কম স্যাটেলাইট থাকায় সংঘর্ষের সম্ভাবনাও কমে। স্থানান্তর কার্যক্রম যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ড, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য অপারেটরের সঙ্গে সমন্বয়ে করা হচ্ছে।
এদিকে, নিম্ন পৃথিবী কক্ষপথে স্যাটেলাইট প্রতিযোগিতা তীব্র হচ্ছে। স্টারলিংকের পাশাপাশি অ্যামাজনের প্রজেক্ট কুইপারও হাজারো স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে, এবং চীনও ১০ হাজারের বেশি স্যাটেলাইট পাঠাতে চাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, স্যাটেলাইটের সংখ্যা নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে গেলে ‘কেসলার সিনড্রোম’ দেখা দিতে পারে, যা বিপুল ধ্বংসাবশেষ তৈরি করে নির্দিষ্ট কক্ষপথ ব্যবহার অযোগ্য করে দিতে পারে। এ পরিস্থিতিতে মহাকাশ নিরাপত্তা ও ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সমন্বয় ও কার্যকর নীতিমালার প্রয়োজনীয়তা আরও বেড়ে যাচ্ছে।
সূত্র: দ্য রেজিস্টার

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories