রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকায় গোপন বৈঠককালে যশোর আ’লীগের ৬ নেতা আটক বোতল ছোড়ার ঘটনাটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান শিল্পী হাসান জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন প্রতিরক্ষা চুক্তি নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় অবদান রাখবে: এরদোয়ান বাংলা কিউআর ভিত্তিক ডিজিটাল লেনদেন সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ ব্যাংক : গভর্নর পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক, এবার পরকীয়ার অভিযোগ জাল দলিলে জমি দখল প্রমাণিত হলে কারাদণ্ড-অর্থদণ্ড; জমি ফিরে পেতে আদালতে যেতে পারেন প্রকৃত মালিক

খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনে কাজ করবে বিএনপি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার

বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে বিএনপি দেশ গঠনে কাজ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে বেগম খালেদা জিয়া নিজের জীবন, সন্তান, পরিবার, সবকিছুই ত্যাগ করেছেন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “এ দেশের জন্য, এ দেশের মানুষের জন্য, এ দেশের মাটির জন্য তার যে টান, যে ভালোবাসা, যে দেশপ্রেম, তার কোনো তুলনা নেই।
সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়া সবকিছু হারিয়েছেন, কিন্তু অর্জন করেছেন এমন এক উচ্চতা, যে উচ্চতায় পৃথিবীর বুকে খুব বেশি মানুষের নাম লেখা নেই। আমরা তার সেই ত্যাগ, সেই অবদান, সেই দেশপ্রেমকে পাথেয় করেই সামনে শক্তিশালী, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করবো। করতেই হবে, এটাই জাতির দাবি।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি শুধু বাংলাদেশের নেত্রী নন; তিনি সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি সব দল-মতের ঊর্ধ্বে নিজেকে তুলতে পেরেছেন এবং এ দেশের মানুষ, এ দেশের সবাই তাকে সেই মর্যাদায় আসীন করেছেন। এটাই আমাদের জাতীয় জীবনের প্রাপ্তি। অন্যদিকে, আমরা তাকে হারালাম, সেই বেদনা, সেই শূন্যতা কখনোই পূরণ হবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories