মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবিপ্রবির শোক প্রকাশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ বার

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার।
এক শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল -আওয়াল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন গণতন্ত্রের জন্য একজন সাহসী, অবিচল, দৃঢ়চেতা ও আপসহীন রাজনৈতিক নেতা। যিনি তিনবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্র ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
উপাচার্য বলেন, ‘খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের মানুষের কাছে মমতা, সাহস ও প্রেরণার প্রতীক, একজন অভিভাবকসুলভ নেতৃত্বের নাম। তার জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও নিরবচ্ছিন্ন লড়াইয়ের প্রতিচ্ছবি। বাংলাদেশের মর্যাদা, স্বাধীনতা, গণতন্ত্র এবং জনগণের মাথা উঁচু করে বাঁচার অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন।
এক সংগ্রামী দেশপ্রেমিক রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক হিসেবে ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
অনুরূপভাবে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। তারা মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories