শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিতে দুই ভাইসহ ৩ বাংলাদেশি অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি ইতালিতে ঢাকাগামী বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী তুহিন হত্যার এক বছর, বিচার দাবিতে ব্যানার হাতে ছোট্ট তৌকির সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে: তথ্যমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল হাসানের পক্ষে বামবা ও শিল্পীদের প্রতিবাদ ডিভিডিতে আসছে ফাহমিদা নবীর গানের ভিডিও অ্যালবাম হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ৫২ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় করেছে হাইকমিশন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন

জকসুর দাবিতে এবার নারী শিক্ষার্থীদের অবস্থান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আজই নির্বাচনের দাবিতে অবস্থান করছেন নারী শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ দাবি জানান তারা।
বিক্ষোভে অংশ নেয়া একাধিক নারী শিক্ষার্থী অভিযোগ করেন, সকালে বেগম জিয়ার মৃত্যুর সংবাদ নিয়ে সিন্ডিকেট সভা ডাকা হয়। এ সময় একজন শিক্ষক উপাচার্যকে নির্বাচন না করার হুমকি দিয়ে বেরিয়ে আসেন। এরপরই শুরু হয় নাটক। যার ফলে জকসু নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, প্রশাসনের সিদ্ধান্তে শিক্ষার্থীদের মতামত ও স্বার্থ উপেক্ষিত হচ্ছে। এতে ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষার্থী বলেন, সকাল থেকে অনেক দূর থেকে শিক্ষার্থীরা তাদের বহুল কাঙ্ক্ষিত জকসু নির্বাচনে ভোট দিতে এসেছে। কিন্তু শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করতে এ নির্বাচন বানচাল করা হয়েছে।
এর আগে, সকাল সাড়ে ৮টায় জকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু করার কথা থাকলেও সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে সিন্ডিকেট সভা ডাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভা শেষে জকসু নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। এ ঘোষণার পরপরই ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা ভিসি ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories