মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

নিজের ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেছেন, সমাধানের উপায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার

ওয়াই-ফাই নেটওয়ার্ক সুরক্ষিত রাখার মূল উদ্দেশ্য হলো অননুমোদিত ব্যবহার ঠেকানো এবং ব্যান্ডউইথ সুরক্ষা করা। বিশেষ করে পাবলিক হটস্পট কিংবা ঘরোয়া নেটওয়ার্কে নিরাপত্তা না থাকলে নানা ঝুঁকি তৈরি হয়। কিন্তু কখনো কখনো নিজেরই নেটওয়ার্কে ঢুকতে না পারা বড় সমস্যায় পরিণত হয়।
প্রযুক্তিবিষয়ক বিশেষজ্ঞদের মতে, যদি কোনও ডিভাইসে আগে থেকেই সেই ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে, তাহলে অনেক ক্ষেত্রে সিস্টেমের ভেতর সংরক্ষিত তথ্য থেকে পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যায়। উইন্ডোজ বা ম্যাক কম্পিউটার সাধারণত পূর্বে সংযুক্ত নেটওয়ার্কগুলোর তথ্য সংরক্ষণ করে রাখে। সেগুলো থেকে পাসওয়ার্ড দেখা সম্ভব যদি ব্যবহারকারী নিজে থেকে নেটওয়ার্ক ‘ফরগেট’ না করে থাকেন।
তবে যদি নেটওয়ার্কে আগে কখনো সংযুক্ত না হয়ে থাকেন বা সব তথ্য মুছে যায়, তখন আরেকটি উপায় হলো রাউটার সেটিংস পরীক্ষা করা। অনেক সময় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) সরবরাহ করা রাউটারের গায়ে নেটওয়ার্কের নাম ও ডিফল্ট পাসওয়ার্ড লেখা থাকে। সেটি আগে দেখে নেয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
সবশেষ উপায় হিসেবে রাউটার রিসেট করার কথা বলা হয়। রাউটারের পেছনে থাকা ছোট রিসেট বাটন কয়েক সেকেন্ড চেপে ধরলে সেটি ফ্যাক্টরি সেটিংসে ফিরে যায়। এতে পুরোনো পাসওয়ার্ড মুছে গিয়ে নতুন করে নেটওয়ার্ক সেটআপ করা যায়। তবে এতে আগের সব কনফিগারেশন মুছে যায়, তাই এটি একেবারে শেষ বিকল্প হিসেবেই বিবেচনা করা উচিত।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অনুমতি ছাড়া অন্যের ওয়াই-ফাই নেটওয়ার্কে প্রবেশ করা আইনত দণ্ডনীয় হতে পারে। তাই কেবল নিজের নেটওয়ার্ক বা বৈধ অনুমতি থাকা সংযোগের ক্ষেত্রেই এসব পদ্ধতি ব্যবহার করা উচিত। সব মিলিয়ে, ওয়াই-ফাই পাসওয়ার্ড ভুলে গেলেও আতঙ্কের কিছু নেই। একটু ধৈর্য আর সঠিক উপায়ে চেষ্টা করলেই সমাধান মিলতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories